নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ : আজ বুধবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার শিকারিকান্দায় এই দুর্ঘটনা ঘটে। কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) খন্দকার শাকের আহম্মেদ জানান, দুপুর ১২টার দিকে সদর উপজেলার শিকারিকান্দায় রাস্তা পার হওয়ার সময় ময়মনসিংহগামী পিক-আপ ভ্যানের ধাক্কায় পথচারি বাচ্চু মিয়া (৪৫) ও সাইফুল ইসলাম (৩৫) ঘটনাস্থলে মারা যায়। তাদের বাড়ি সদর উপজেলার ভাটিবারেরা গ্রামে। দুর্ঘটনার পর পরিবারের লোকজন নিহতদের লাশ নিয়ে যায়। এ ব্যাপারে মামলা হয়নি।


