নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ : ময়মনসিংহের ভালুকা উপজেলায় মাকে গলা কেটে হত্যা করেছে তার একমাত্র ছেলে।
শনিবার রাতে উপজেলার দিতপুর ইউনিয়নের রান্দিয়া গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ছেলে এমদাদুল হক ওরফে এন্দুকে আটক করেছে পুলিশ।
ভালুকা মডেল থানার ওসি মামুন অর রশিদ খবরের সত্যতা নিশ্চিত করে জানান, মা আম্বিয়া দীর্ঘ দিন ধরে অসুস্থ ছিলেন। ছেলের স্ত্রীও স্বামীকে ছেড়ে চলে গেছে। এ নিয়ে এমদাদুল হক মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। শনিবার রাতে নিজ ঘরে অসুস্থ মাকে কাচি দিয়ে গলা কেটে হত্যা করেছে।
তিনি জানান, এ ঘটনায় ছেলে এমদাদুল হককে আটক করা হয়েছে। হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


