মাহবুব রহমান (ভ্রাম্যমান প্রতিনিধি) ঃ ময়মনসিংহ-১০ গফরগাঁও নির্বাচনী আসনে উপজেলা বিএনপি সভাপতি এবি সিদ্দিকুর রহমান মনোনয়নপত্র দাখিল করেছেন। বুধবার দুপুর ১টায় বিএনপি মনোনীত প্রার্থী এবি সিদ্দিকুর রহমান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং অফিসার কাজী মাহবুব উর রহমানের কার্য্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা শামছুন্নাহার, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ,সাবেক এমপি প্রয়াত ফজলুর রহমানের ছেলে উপজেলা বিএনপি নেতা মুশফিকুর রহমান, পাগলা থানা বিএনপির প্রস্তাবিত কমিটির সভাপতি মাহবুব আলম, উপজেলা বিএনপির সহ-সভাপতি, প্রমুখ।


