যতই নির্যাতন হোক বিএনপি জনগণের ভোটাধিকার ছুরে ফেলে ক্ষমতায় আসবে না: সোহেল

আল-আমিন,নীলফামারী: যতই নির্যাতন করা হোক, মামলা হোক বিএনপি এদেশের জনগণের ভোটাধিকারকে ছুড়ে ফেলে ক্ষমতায় আসবে না বলেছেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।

শনিবার (২০ মে/২৩) বিকালে নীলফামারী জেলা বিএনপির আয়োজনে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এক গন সমাবেশে এসব কথা বলেন তিনি।

গনসমাবেশে জেলা বিএনপির সহ-সভাপতি সোহেল পারভেজের সভাপতিত্বে তিনি আরও বলেন, যে ক্ষমতায় জনগণের অংশগ্রহন নাই সেই ক্ষমতা বিএনপির দরকার নাই। প্রয়োজনে আরও ১ শত বছর বিরোধী দলে থাকবো, শত শত মামলা কাঁধে নিবো, কাতারে কাতারে জীবণ দিবো। যদি ক্ষমতায় যাই জনগণকে সাথে নিয়েই ক্ষমতায় যাবো।

এসময় জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ মোস্তফা হক প্রধান বাচ্চু, রাহেদুল ইসলাম দোলন, সাধারণ সম্পাদক জহুরুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. কাজী আক্তারুজ্জামান জুয়েল,অর্থ বিষয়ক সম্পাদক ও যুব নেতা মাসুদ রানা মাসুম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড.আল-মাসুদ চৌধূরী, জেলা মহিলা বিএনপির সাধারণ সম্পাদক মোছাঃ নাসরিন আক্তারসহ জেলা ও উপজেলা পর্যায়ের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশ শুরুর আগে জেলা বিএনপিসহ উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উচ্চ আদালতের নির্দেশনা অধিনস্থ আাদলত এবং সরকারের অবজ্ঞা, গায়েবী মামলায় নির্বিচারে গ্রেফতার, মিথ্যা মামলা ও পুলিশি হয়রানী, দ্রব্য মূল্যের উর্ধ্বগতি, লোড শেডিং, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দূর্নীতির প্রতিবাদ সহ ১০ দফা দাবী আদায়ের লক্ষে র‌্যালি নিয়ে সমাবেশ স্থলে জমায়েত হন।