যবিপ্রবির ছাত্রলীগ নেতাকর্মী বহিস্কারে চৌগাছা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

আব্দুল আলীম, চৌগাছা-যশোরঃ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ  নেতাকর্মী বহিস্কারকে কেন্দ্র করে
চৌগাছা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন।

ছাত্রলীগের এই মিছিলে বলা হয়, বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ অন্যায়ভাবে ছাত্রলীগ নেতাকর্মীদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করেছে।

সাধারণ শিক্ষার্থীরা এই অন্যায় বহিষ্কার আদেশ মানে না। আমরা এই বহিষ্কার আদেশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে এই বহিষ্কার আদেশ প্রত্যাহার করতে হবে। অন্যথায় শিক্ষার্থীদের নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

এর আগে একই দাবিতে তারা ২৩ এপ্রিল বিক্ষোভ মিছিল-সমাবেশ এবং ২৫ এপ্রিল কলেজ ক্যাম্পাসে মানববন্ধন করেন।

আজ শনিবার বেলা ১১ টায় সরকারি কলেজ শাখা ছাত্রলীগের আয়োজনে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

কলেজ ছাত্রলীগের সভাপতি আশিকুজ্জামান রিংকুর সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি ইব্রাহীম হুসাইন, সাধারণ সম্পাদক বিএম শফিকুজ্জামান রাজু, সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ, দপ্তর সম্পাদক হাসেম আলী, উপজেলা ছাত্রলীগের অন্যতম নেতা হাসান রেজা, চৌগাছা সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিকাইল ইসলাম সোহেল, চৌগাছা সদর ইউনিয়ন ছাত্রলীগের আহব্বায়ক ও সদ্য যশোর ছাত্রকল্যাণ ফেডারোশনের সাধারণ সম্পাদক  আকরামুল ইসলাম, সদস্য ওও পৌর ছাত্রলীগ নেতা সৌরভ রহমান বিপুল, জিসাদ, পাভেল, কাইয়ুম, ধুলিয়ানী ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি রেফাউন ইসলাম, সাধারণ সম্পাদক আলামিন হোসেন, পাতিবিল ইউনিয়ন আহবায়ক আলমগীর হোসেন, যুগ্নআহবায়ক আকিমুল হোসেন, ছাত্রলীগ নেতা সাইফুর রহমান রিমন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।