আব্দুল আলীম, চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় ২০১৯ সালের পহেলা জানুয়ারী শিক্ষার্থীরা খুবই খুশি । নতুন বছরের নতুন শ্রেণিতে উঠে নতুন বই পাওয়াটা যেনো তাদের কাছে ঈদের আনন্দের মতো খুশির দিন ছিলো । স্বার্থক হলো যেনো বই বিতরণ উৎসবের এই দিনটি ।এমনটিই ঘটেছে পহেলা জানুয়ারী মঙ্গলবার সকাল ১১ টার দিকে চৌগাছার সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী এবং শিক্ষকদের মাঝে । খুব সকালে এসে শিক্ষার্থীরা শিক্ষকদের নির্দেশনায় সাজিয়ে ফেললো বই বিতরণ উৎসবের মঞ্চ ।
তারপরই ম্যানেজিং কমিটির সদস্য বৃন্দ, অভিভাবকবৃদ এবং শিক্ষকদের মঞ্চে আসন গ্রহণের মাধ্যমে শুরু হয় এই অনুষ্ঠান । অনুষ্ঠানের সভাপতিত্ব করেছিলেন স্বনামধন্য এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এম মহব্বত আলী এবং অনুষ্ঠান পরিচালনা করেছিলেন বিদ্যালয়ের বাংলা শিক্ষক কামারুজ্জামান । এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য এস এম আব্দুস সবুর, মানোয়ার হোসেন, হাফিজুর রহমান খাঁন, অভিভাবক আব্দুল মালেক প্রমূখ সহ সকল শিক্ষকবৃন্দ । শুরতে কোরআন তেলাওয়াত ও বিদ্যালয়ের সকালের কার্যক্রম এ্যাসেম্বিলির মাধ্যমে শেষ হয় । এরপর বই বিতরণ উৎসব সম্পর্কে শুভেচ্ছা বক্তব্যসহ ছাত্র-ছাত্রীদের প্রতিদিনকার বিদ্যালয়ের কার্যক্রম সম্পর্কে দিকনির্দেশনা দিয়ে প্রধান শিক্ষক সাহেব বই বিতরণের কাজ শুরু করেন ।
প্রথমে আনুষ্ঠানিক ভাবে ১৮ জন কৃতি শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়ার কাজ সম্পন্ন হয় । একই দিনে বাকী সকল শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ । শিক্ষকদের মতে অন্যান্য বছরের তুলনায় এবছর বই বিতরনের সময় প্রায় সকল শিক্ষার্থীই উপস্থিত ছিলো এবং বেশি শিক্ষার্থী উপস্থিত হওয়ায় দায়িত্বরত শিক্ষকগণ খুশি ছিলেন । সব মিলিয়ে দিনটি ছিলো সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের জন্য উৎসব মুখর ।


