আব্দুল আলীম, চৌগাছা (যশোর) প্রতিনিধিঃযশোরের চৌগাছা উপজেলায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র সমূহে দায়িত্বে থাকা আনসারদের উপজেলা চত্বরে ভাতা প্রদান করা হয় ।
শুক্রবার (৪ ডিসেম্বর) সকাল এগারোটার দিকে উপজেলা চত্বরে এই ভাতা প্রদানের কাজ সম্পন্ন হয় । ভাতা প্রদানের সময় উপস্থিত ছিলেন যশোর জেলার ৭ আনসার ব্যাটেলিয়ানের পরিচালক ডঃ লুৎফর রহমান । তিনি নিজেই যশোর থেকে এসে আনসারদের মাঝে ভাতা বিতরণের কাজ করেন । ভাতা প্রদানের পূর্বে তিনি সকল আনসারদের উদ্দেশ্যে বলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচন অতি সুষ্ট, শান্ত পরিবেশে সম্পন্ন হয়েছে ।
আর এই নির্বাচনে সেনাবাহিনী, পুলিশ, বিজিবিসহ আপনাদের ভূমিকা ছিলো আপরিসীম । সকলের ঐকান্তিক প্রচেষ্টায় আজকের এই সফল নির্বাচন সম্ভব হয়েছে । এই জন্য সরকার অন্যান্য নির্বাচনে আপনাদের যে ভাতা দিতো তা এখন বাড়িয়ে অনেক করেছে । এতে আপনাদের খুশি হবার কথা । ভ্যাট কাটার প্রত্যেক কেন্দ্রের দলনেতা পাবে সাত হাজারের উপরে এবং প্রত্যেক সদস্য পাবে চার হাজারের উপরে টাকা পাবে । এখান থেকে টাকার পরমাণ শুনে যান এবং দলনেতার কাছে প্রত্যেক দলের মোট টাকা দেওয়া হচ্ছে । এটা সমান ভাগে ভাগ করে দিবেন । যদি কেউ টাকা কম পান তবে উপজেলা আনসার ভিডিপির অফিসে বলবেন উপযুক্ত ব্যাবস্থা নেওয়া হবে । পরিচালক সাহেব শুভেচ্ছা বক্তব্যের পরেই নিজে হাতে প্রত্যেক দলকে ডেকে দলনেতার হাতে সবার টাকা তুলে দেন । এসময় উপজেলা আনসার ভিডিপির সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন ।


