আব্দুল আলীম, চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ যশোরের চৌগাছার মতো গ্রাম্য পরিবেশে গঠিত উপজেলা হতে হারিয়ে যেতে বসেছে গ্রামের খেটে খাওয়া মানুষের কৃষিকাজের প্রধান উপকরণ যা বাবা, দাদাসহ পুর্ববর্তী বংশের কৃষিকাজের জন্য প্রধান ঐতিহ্য ছিলো সেই গরুর লাঙল । আজ আর বাড়িতে বাড়িতে দেখা যায় না কৃষক পরিবারের লাঙল-জোয়াল । হারিয়ে যেতে বসেছে লাঙল-জোয়াল আর জায়গাটা দখল করে নিয়েছে আধুনিক ইঞ্জিন চালিত পাওয়ার টিলার, ট্রাক্টর ইত্যাদি । গ্রামে গ্রামে আছে কৃষক, আছে জমি । চলছে ধান,গম, পাট, আরও নামনাজানা কত কিছুর চাষ কিন্তু কৃষকের বাড়িতে থাকছে না সেই লাঙল-গরু, মই আর বাঁশ । সবাই যেনো আধুনিক বাংলাদেশের ডিজিটালে ভেসে চলছে । সময় বাঁচিয়ে বিশ্রাম বেশি নিচ্ছে ।
যেনো দিন বদলের সাথে সাথে মানুষের মাঝে আধুনিকতার ছোয়া লেগেছে । এতেই বোঝা যায় দেশ আজ বিশ বছর আগে থেকে অনেক এগিয়ে গেছে । চৌগাছা উপজেলার ধূলিয়ানী ইউনিয়নের ফতেপুর গ্রামের একজন কৃষক সাইফুল ইসলাম । নবম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছে । মোটামুটি কৃষিকাজ সম্পর্কে ভালোই বোঝে । বর্তমানে তিনি সারাদিনই প্রায় পাওয়ার টিলার দ্বারা চাষ কাজে ব্যস্ত থাকে । তার কাছে ঐতিহ্য হারিয়ে যেতে বসা গরুর লাঙলের কথা জিজ্ঞাসা করলে তিনি বলেন আমাদের দেশ এখন আধুনিকতায় ভরে গেছে । চাষ-বাসে উন্নতির ছোয়া লেগেছে ।
বিশ বছর আগে বিঘা প্রতি যে জমিতে আট/দশ মন আমন ধান পাওয়া যেত সেখানে বর্তমানে আমনের মৌসুমেও একজন চাষী বিঘা প্রতি জমিতে সর্বনিম্ন আঠার/বিশ মন আমন ধান পাওয়ার আশায় থাকে । ইরির মৌসুমে বিঘা প্রতি যে জমিতে আঠার/বিশ মন ইরি ধান পাওয়া যেতো এখন বিঘা প্রতি সে জমিতে একজন কৃষক আঠাশ/ত্রিশ মন ইরি ধান পাওয়ার আশায় থাকে । একই রকম ব্যাপার হয়ে দাড়িয়েছে আলু, পটল, ঝাল, টমেটো, বেগুন প্রভৃতি খাদ্যমালের ক্ষেত্রেও । এখন ফলন বেশি, দুর্যোগ কম । বর্তমান যুগ বিজ্ঞানের যুগ । বিজ্ঞান মানুষের জন্য এক বিস্ময়কর আবিষ্কার । এ আবিষ্কার থেমে নেই । দিন যত যাচ্ছে নতুন নতুন প্রযুক্তির উদ্ভাবন হচ্ছে । মানুষ এই প্রযুক্তির সঠিক ব্যবহার শিখে গেছে । প্রত্যেকেই এখন আর পুরাতন প্রযুক্তির উপর নির্ভরশীল নেই । বর্তমানে লোকসংখ্যা বেড়েই চলেছে । বাড়ছে না চাষের জমি, দূর হবে না অভাব । দিন যত যাবে ততই মানুষের অভাব বেড়ে যাবে । দেখা দেবে প্রতি বছরই দুর্ভিক্ষ । কিন্তু এখন আর গ্রামে গ্রামে অভাব দেখা যায় না । কোনো মানুষ এখন না খেয়ে থাকেনা । শিক্ষাক্ষেত্রেও গ্রামের মানুষ পিছিয়ে নেই । শহরের কুলি-মজুর, রিকশাওয়ালা থেকে গ্রামের কৃষক-শ্রমিক, ড্রাইভার, ভ্যানচালক সবাই ভালো জীবন যাপন করছে । অভাব থাকবে নাতো কারন এখন উৎপাদন বেড়েছে । আর এর পিছনে আধুনিক চাষাবাদ প্রযুক্তিই বেশি ভূমিকা রাখছে । একজন চাষী গরুর লাঙল দিয়ে সারাদিনে এক বিঘা জমি চাষ করতে পারলেও পাওয়ার টিলার দিয়ে সারা দিনে দশ/পনেরো বিঘা জমি চাষ করতে পারে । সময় বাঁচে অর্থ ইনকাম বেশি হয় । আবার আবাদের ক্ষেত্রে হিসাব করে দেখা যায় কৃষক এখন আর শুধু মাত্র জৈব সারের উপর নির্ভরশীল নয় । বিজ্ঞানের সে বিস্ময়কর আবিষ্কার এনে দিয়েছে রাসায়নিক সার, কিটনাশক প্রভৃতির ব্যবহার । বিঘা প্রতি ফলন বিশ বছর আগে থেকে এখন কয়েকগুণ বেড়ে গেছে । সুতরাং শ্রমিকদের মর্যাদাও বেড়ে গেছে । ইনকাম বেড়ে গেছে ।
অভাব থাকবে কার ? এছাড়াও মানুষ এখন অনেকটা শৌখিন প্রকৃতির হয়ে পড়েছে । খাটতে চায় কম, বেড়াতে চায় বেশি । আর এই ইচ্ছাটাও এখন সম্ভব হয়ে পড়েছে বিজ্ঞানের আধুনিকায়নের কারণে । সতরাং বলা যেতে পারে বিজ্ঞানের উন্নয়নের কারনে গরুর লাঙল আজ হারিয়ে যেতে বসেছে । চৌগাছা উপজেলা প্রতিনিধি আব্দুল আলীম বলেন আমার পিতাও একজন কৃষক ছিলেন । নিজেই গরু-লাঙল দিয়ে হাল চাষ করতো । আমি যখন ছোট ছিলাম তখন দেখেছি আমার পিতা ফজরের আজানের পরপরই গরু, লাঙল-জোয়াল নিয়ে মাঠে বের হয়ে যেতো । এরপর সকালের খাবার খেতো দুপুর ১২ টার দিকে এবং চাষ শেষে বাড়ি ফিরতো বিকালে আসরের আযানের সময় । দুপুরের খাবার জুটতো প্রায় বিকালের পরে । এরপর আবারো সার নিয়ে মাঠে যেতো এবং ফিরে আসতো এশার আযানের সময় । এটায় ছিলো তার দৈনিক কাজ । কত কষ্ট, কত ব্যাথা ছিলো বাবার মতো কৃষকদের । এটাও তো বেশি দিনের কথা নয় মাত্র বিশ/পঁচিশ বছর আগের কথা । আর আজ বিশ/পঁচিশ বছর পরে এত পরিবর্তন । ধূলিয়ানী ইউনিয়নে খুব ঘুরে ঘুরে মাঠে চাষরত অবস্থায় কোন গরুর লাঙলের দেখা পেলাম না । দেখা মিললো শুধুই গরু দ্বারা কাঁদা সমানের কাজ অর্থাৎ মই দেওয়া । আসলেই দেশ এগিয়ে গেছে । উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে । ভবিষ্যতে লাঙল দেখাই যাবে না । অনেকেই লাঙল কি চিনবেই না । লাঙল শব্দটি থাকবে ইতিহাসের পাতায় শুধু ইতিহাস হয়ে ।


