যশোরের ঝিকরগাছায় মেয়েলি ঘটনাকে কেন্দ্র করে যখম একজন

মোঃ নাজমুল ইসলাম তাজ যশোর জেলা প্রতিনিধি: যশোরের ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ গ্রামে মেয়েলী ঘটনায় আলমগীর কবীর (৩৫) নামে এক যুবককে কুপিয়ে জখম করেছে। তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, হাজিরবাগ গ্রামের সিরাজুল ইসলাম ছেলে আলমগীর কবীরের সাথে পার্শ্ববর্তী মালেশিয়া প্রবাসী রাশিদুল ইসলামের স্ত্রীর সাথে পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে।

ঘটনা জানাজানি হলে রাশিদুল মালেশিয়া থেকে দেশে ফিরে আসে এবং দুই মাস আগে আলমগীর কবীরের পিতা সিরাজুল সরদার ও তার স্ত্রীকে মারপিট করে। ঘটনায় সিরাজুল সরদার ঝিকরগাছা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। সেই ঘটনায় পুলিশের সহযোগিতায় উভয়পক্ষ এক জায়গায় বসে বিষয়টি নিষ্পত্তি করে নেয় এবং এ ঘটনায় আর কোন ঝামেলার সৃষ্টি হবে না বলে অঙ্গিকার করে। কিন্তু বুধবার সকালে আলমগীর কবীর মাঠে গেলে সেখানে রাশিদুল ইসলাম শাবল দিয়ে তার দুই পা থেতলে দিয়েছে ও দা দিয়ে মাথায় কোপ মেরেছে।

ঘটনায় গ্রামবাসী রাশিদুল ইসলাম পরিবারের প্রতি ব্যাপক ক্ষেপে গেছে। তারা বারবার মারামারি করে এবং দা শাবল দিয়ে পতিপক্ষকে জখম করে। ঘটনায় গ্রামবাসী এগিয়ে আসলে তারা বাড়ি থেকে পালিয়ে যায়। বর্তমানে তারা বাড়ি থেকে পলাতক রয়েছে। তাদেরকে গ্রামে ঢুকতে দেয়া হবে না বলে হাজিরবাগ গ্রামের কয়েকজন ব্যক্তি জানিয়েছেন। আলমগীর কবীরকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার দুটি পা ভেঙ্গে দেয়া হয়েছে এবং মাথায় দা দিয়ে কোপ মারা হয়েছে বলে জানিয়েছেন তার ভাই মুরশিদ হোসেন। বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রিপন বালা, এসআই হিমানিশ বিশ্বাস, এএসআই নিয়ামুল ইসলাম ও সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।