যশোরে করোনায় সংক্রমিত ১ জন চিকিৎসক

মোঃ নাজমুল ইসলাম তাজ যশোর জেলা প্রতিনিধি: গেলো ২৪ ঘণ্টায় আরও একজনের যশোরে শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব মিলেছে। তিনি একজন চিকিৎসক। খুলনা মেডিকেল কলেজে পরীক্ষার পর বৃহস্পতিবার সকালে ওই চিকিৎসকের করোনার পরীক্ষার ফল পজিটিভ প্রকাশ করে। এই নিয়ে জেলায় সর্বমোট ছয় জন চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাব পরিস্কার-পরিচ্ছন্নতার জন্য ৪/৫দিন পরীক্ষা করতে পারবে না কর্তৃপক্ষ। ফলে গত ২৮ এপ্রিল থেকে যশোর জেলার নমুনা পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ল্যাবে পাঠানে হচ্ছে। গত ২৮ এপ্রিল ৭৫টি, ২৯ এপ্রিল ৭১টি মোট ১৪৬টি করোনার নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়। এর মধ্য থেকে গেলো ২৪ ঘণ্টায় ল্যাবে ২৭টি নমুনা পরীক্ষা করে একজনের শরীরের করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। প্রতিবেদন দেখা গিয়েছে জেলার কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ষের আবাসিক মেডিকেল অফিসার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার শরীরে উপসর্গ না থাকলেও শরীরে করোনাভাইরাস উপস্থিত রয়েছে।

তিনি আরও জানিয়েছেন, জেলায় সর্বমোট ৬ জন চিকিৎসকের শরীরে করোনাভাইরাসের জীবাণু পাওয়া গেছে। তাদের মধ্যে চৌগাছা উপজেলায় আবাসিক মেডিকেল অফিসারসহ ২জন, কেশবপুর উপজেলায় ২ জন, বিশ^ স্বাস্থ্য সংস্থার যশোরে কর্মরত চিকিৎসক এবং মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক আছেন একজন। এদিকে বৃহস্পতিবার যশোর জেলা থেকে নতুন করে ৮০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

এদিকে সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. রেহেনেওয়াজ জানান, চলতি মাসের ১০ তারিখ থেকে খুলনা মেডিকেল কলেজ ও এর কিছুদিন পরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যাল করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়। ফলে গেলো ২০দিনে জেলা থেকে সবমোট ৮৩৪ নমুনা পরীক্ষার জন্য যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এবং খুলনা মেডিকেল কলেজে পরীক্ষার জন্য পাঠানো হয়। এর মধ্যে খুলনা মেডিকেল কলেজে পাঠানো হয় ২৯৪টি এবং ৫৪০টি নমুনা পরীক্ষার জন্য যবিপ্রবি ল্যাবে পাঠানো হয়। যার মধ্যে করোনা শনাক্ত হয়েছেন ৫৭জন।

তিনি আরও জানিয়েছেন, গেলো ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে এই সময়ের মধ্যে ৮৩ জনকে হোম ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়েছে। এর মধ্যে হোম কোয়ারেন্টাইনে ২৪ এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে ৫৯ জনকে। এ ছাড়া গত ৪০ দিনে জেলায় সর্বমোট ৫ হাজার ৩০ জনকে হোম ও প্রতিষ্ঠনিক কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়। এর মধ্যে ৩ হাজার ৯৬৬ জনকে ছাড়া হয়েছে। বর্তমানে এক হাজার ৬৪ জন হোম ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছেন।

জেলা সিভিল সার্জন আরও জানিয়েছেন, যবিপ্রবির ল্যাব ১৪দিন পর পরিস্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। ফলে নতুন করে ওই ল্যাবে পরীক্ষা শুরু না হওয়া পর্যন্ত নমুনা খুলনা মেডিকেল কলেজে পাঠানো হচ্ছে।