যশোর শিক্ষা বোর্ডের কর্মকর্তাবৃন্দ ফকিরহাটে বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় পরির্দশন

ফকিরহাট প্রতিনিধি এম এম সি মেহেদী: ২২ শে জুন ২০১৯ ইং, রোজ শনিবার সকালে, ফকিরহাটে বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় পরির্দশন করেন যশোর বোর্ডের কর্মকর্তাবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন, যশোর শিক্ষা বোর্ডের মাননীয় সচিব প্রফেসর এ এম এইচ আলী আর রেজা।যশোর শিক্ষা বোর্ডের পরিক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র, উপসহকারী প্রকৌশলী মোঃ কামাল হুসাইন, অভয়নগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শহীদুল ইসলাম, খুলনা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোছাঃ রুমানাই ইয়াসমিন। ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান জননেতা জনাব স্বপন দাশ ফকিরহাটের বিভিন্ন বিদ্যালয় সমূহ ঘুরিয়ে দেখান এবং তিনি বেতাগা ইউনাইটেড মডেল মাধ্যমিক বিদ্যালয় পরির্দশন কালে ফকিরহাটের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার মান উন্নয়ন নিয়ে মতবিনিময় করেন। এসময় বেতাগা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দুলাল চন্দ্র দাশ এবং ফকিরহাট উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ সহকারী শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন।