যশোর সদরে অসচ্ছল ২০০ পরিবারের জন্য এম পি কাজী নাবিল আহমেদের উপহার

মোঃ নাজমুল ইসলাম তাজ যশোর জেলা প্রতিনিধি: যশোরের কাশিমপুর ইউনিয়নে বিজয়নগর গ্রামে ২০০ অসহায় ও কর্মহীন পরিবারকে খাদ্য সামগ্রী দিয়েছেন সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। মঙ্গলবার সকালে বিজয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

২০০ প্যাকেটে চাল, আলু, ডাল ও লবণ দেয়া হয়। খাদ্য সামগ্রী বিতরণ সদর উপজেলা আওয়ামী লীগেন সাবেক সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মেহেদী হাসান মিন্টু। এ সময় উপস্থিত ছিলেন কাশিমপুর আওয়ামী লীগের সভাপতি সাহিদুর রহমান সাহিদ, সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, সহ-সভাপতি ইন্তাজ আলী, ২নং ওয়ার্ডের সভাপতি সিদ্দিকুর রহমান, ৩নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সুবোধ কুমার মন্ডল, কাশিমপুর যবুলীগের যুগ্ম আহবায়ক ইবাদ আলী, ২নং ওয়ার্ডের সভাপতি আজগর আলী প্রমুখ।