মোঃ নাজমুল ইসলাম তাজ যশোর জেলা প্রতিনিধি: যশোর শহর এলাকায় মশক নিধন অভিযান শুরু করেছে যশোর পৌরসভা। সোমবার পৌরপার্ক থেকে এই অভিযানের কার্যক্রম শুরু করা হয়। পৌর মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু মশক নিধনের এই অভিযানের উদ্বোধন করেন।
যশোর পৌরসভা সূত্র জানায়, দুইটি ফগার ও নয়টি হ্যান্ড স্প্রে মেশিন দিয়ে নয়টি ওয়ার্ডে মশা মারার ওষুধ ছিটানো হবে। সেই সাথে পরিষ্কার রাখা হবে পৌর এলাকার নর্দমা ও ড্রেন। পৌরকর্মীরা প্রতিটি বাড়ির আশপাশে মশার মারার এই ওষুধ ছিটাবে। বাসাবাড়ির পাশাপাশি শহরের অফিস চত্বরেও মশা নির্মূলের এই অভিযান চলবে।
মশক নিধন অভিযানের সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র হাবিবুর রহমান চাকলাদার মনি, কাউন্সিলর জাহাঙ্গীর আহমেদ শাকিল, মোকসিমুল বারী অপু, সন্তোষ দত্ত, রোকেয়া পারভিন ডলি, নাসিমা আক্তার জলি, পৌরসভার উপসহকারী প্রকৌশলী কামাল আহমেদ প্রমুখ।


