যশোর-২ আসনে নৌকা প্রতিকে মনোনয়ন পেলেন নাসির উদ্দিন

চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ একাদশ তম জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনে নৌকা প্রতিকে মনোনীত হলেন সেনাবাহিনীর অবসর প্রাপ্ত মেজর জেনারেল ডাক্তার নাসির উদ্দিন ।
রবিবার ( ২৫ নভেম্বর ) দুপুরে তিনি দলীয় কার্যালয় থেকে দলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপের নিকট থেকে দলীয় প্রত্যয়নপত্র সংগ্রহ করেন। তিনি সেনাবাহিনীতে দায়িত্ব পালন কালে আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজের কম্যান্ড্যাট হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে একটি মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন ।