আব্দুল আলীম, চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ আসনের বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের হাত পাখা প্রতিক পেলেন চৌগাছা উপজেলার ফুলসারা ইউনিয়িনের বারুইহাটি কওমী মাদ্রাসার মুহতামিম মাওলানা আসাদুজ্জামান ।
মঙ্গলবার (২৭ নভেম্বর) নিজ আসনের দলীয় নেতাদের নিয়ে নিজে সহকারী রিটার্নিং অফিসার চৌগাছা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হাত পাখার চুড়ান্ত মনোনয়ন পত্র জমা দেন বলে মাওলানা আসাদুজ্জামান নিজে বিবৃতি প্রদান করেন । তার কাছে মনোনয়নের বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি বলেন দল বাছায় পর্ব শেষ করে যশোর-২ আসনে আমাকে হাত পাখা প্রতিক বরাদ্দ দিয়েছে । আলহামদুলিল্লাহ আমি এক্ষেত্রে দলের মর্যাদা অক্ষুন্ন রাখার চেষ্টা করবো । তিনি আরও বলেন সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামীন যদি কবুল করেন এবং তৌফিক দেন তবে এই আসন থেকে আমি পাশ করলে চৌগাছা ও ঝিকরগাছা উভয় থানাকে প্রথমেই মাদক, সন্ত্রাস, দূর্নীতি মুক্ত করবো ইনশাল্লাহ । বাকিটা উপর আল্লাহর মর্জি । তিনি যাকে যা খুশি দান করতে পারেন এবং যার কাছ থেকে যা খুশি কেড়ে নিতে পারেন । সুতরাং আল্লাহতাআলারও মর্জি হতে হবে ।
মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় তার সাথে উপস্থিত ছিলেন বারুইহাটি কওমী মাদ্রসার নায়েবে মোহতামিম মাওলানা আনিচুর রহমান, নারায়ণপুর ইউনিয়নের বাদেখানপুর গ্রামের মাওলানা আব্দুর শুকুর ও মহিদুল ইসলাম, ইছাপুরের মুফতি শিহাব উদ্দীন, চৌগাছার শিহাব উদ্দীন, মনমতপুরের আসাদুজ্জমান ও মসলেম, পুড়াহুদার মাসুদ, বাড়িয়ালীর আব্দুর রহমান, কাবিলপুরের হযরত আলী এবং ফতেপুরের সিরাজুল ইসলাম সহ সকল ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ ।
মাওলানা আসাদুজ্জামানের সংক্ষিপ্ত জীবনীঃ
মাওলানা আসাদুজ্জামানের মৌখিক বয়ান মোতাবেক পাওয়া যায় তিনি শিক্ষা জীবনে শিশু বয়সে চৌগাছা কামিল মাদ্রাসা থেকে দ্বিতীয় শ্রেণির সমমানের লেখাপড়া করে নোয়াখালি জেলার ফেনির হাটঘর কওমী মাদ্রসা, এরপর চৌগাছার গরীবপুর কওমী মাদ্রসায় কাফিয়া এবং যশোর রেলস্টেশন কওমী মাদ্রসা থেকে ১৯৯২ সালে মাওলানা পাশ করেন । মাওলানা পাশের পর তিনি ফতেপুর মসজিদ সংলগ্ন মারাসায় কিছুদিন দায়িত্ব পালন করেছেন । পরবর্তীতে মাদ্রাসা স্থায়ীত্ব অর্জন করতে না পারায় সেখান থেকে অন্যান্য স্থানে শিক্ষাকতা করেছেন । সবশেষে তিনি ফুলসারা ইউনিয়িনের বারুইহাটি কওমী মাদ্রাসায় প্রতিষ্ঠা লগ্ন থেকে মুহতামিমের দায়িত্ব পালন করে আসছেন । তার গ্রামের বাড়ি বেড়গোবিন্দপুর ।


