আব্দুল আলীম, চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ যশোরে-২ আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থীর পক্ষে রিটার্নিং অফিসার অর্থাৎ জেলা প্রশাসকের কার্যালয়ে নৌকা প্রতিকের মনোনয়ন পত্র জমা দিতে ডাক্তার নাসিরের সাথে চৌগাছা-ঝিকরগাছার আওয়ামীলীগ, যুবলীগ, কৃষক লীগ, ছাত্রলীগ সহ অংগ সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
দলীয় সূত্রে জানা যায় বুধবার (২৮ নভেম্বর) অবসর প্রাপ্ত মেজর জেনারেল ডাক্তার নাসির উদ্দিন যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে চৌগাছা-ঝিকরগাছার নেতৃবৃন্দের সাথে নিয়ে গিয়ে জমা দিয়েছেন ।
এ সময় অধ্যাপক নাসিরের সাথে উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক একাধারে অনেক বার নির্বাচিত উপজেলা সদর ইউনিয়নের চেয়ারম্যান শেখ হাসিনার মনোনীত চৌগাছা উপজেলা আওয়ামীলীগের বর্তমান সভাপতি পরপর দুই বার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান শেখ হাসিনার আস্থাভাজন বীরমুক্তিযোদ্ধা জননেতা এস এম হাবিবুর রহমান ।ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল, যুগ্ম সম্পাদক ও সাবেক ঝিকরগাছা উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম, চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক এসএম সাইফুর রহমান বাবুল, চৌগাছা যুবলীগের সাবেক সভাপতি ও চৌগাছা সদর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, চৌগাছা উপজেলার ৪ নং ধূলিয়ানী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জলিল সরদারের সুযোগ্য সেজে পুত্র ধূলিয়ানী ইউনিয়ন পরিষদ নির্বাচনে পরপর দুইবার লড়ায়ের বর্তমানে অল্প কয়েক ভোটের ব্যবধানে পরাজিত চেয়ারম্যান প্রার্থী ফতেপুরের এস এম মোমিনুর রহমান প্রমুখ ।
এসময় আরও উপস্থিত ছিলেন ঝিকরগাছার পানিসারা ইউপি চেয়ারম্যান নওশের আলী, বাকড়া ইউপি চেয়ারম্যান নিছার উদ্দিন, মাগুরা ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, গঙ্গানন্দপুর ইউপির সাবেক চেয়ারম্যান আমিনুর রহমান, মাগুরা ইউপির সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিন, চৌগাছার জগদীশপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তবিবর রহমান খান, সুখপুকুরিয়া ইউপি চেয়ারম্যান তোতা মিয়া, নারায়ণপুর ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদিন মুকুল, স্বরূপদাহ ইউপি চেয়ারম্যান শেখ আনোয়ার হোসেন, সিংহঝুলি ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিল বাদল, ফুলসারা ইউপির সাবেক চেয়ারম্যান ও চৌগাছা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক আব্দুল মান্নান, চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, উপজেলা মুক্তিযোদ্ধা ঐক্য পরিষদের সভাপতি এমএ সালাম, জেলা পরিষদের সদস্য ও সুখপুকুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক হবিবর রহমান হবি, জেলা পরিষদ সদস্য ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সম্পাদক শ্যায়লা জেসমিন, উপজেলা যুবলীগের যুগ্ম আহব্বায়ক শরিফুল ইসলাম ও পৌর কাউন্সিলর আনিচুর রহমান, যুবলীগ নেতা পৌর কাউন্সিলর জিএম মোস্তফা ও সিদ্দিকুর রহমান, পৌর সেচ্ছাসেবকলীগের সভাপতি আতিয়ার রহমান, চৌগাছা উপজেলা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম হোসেন খান, সাধারণ সম্পাদক বিএম শফিকুজ্জামান রাজু, ঝিকরগাছা উপজেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব শিপলু, আসাদুল হাবিব জগলুু, লাভলু, গঙ্গানন্দপুুুুরের শাহেদ জলিল শিপলু, মালেশিয়া আওয়ামী লীগের সম্পাদক শাহিন সরদার, চৌগাছা উপজেলা ছাত্রলীগ নেতা আশিকুজ্জামান রিংকু, মিকাইল ইসলাম, সৌরভ রহমান বিপুলসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, মহিলালীগ, যুবমহিলালীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ।


