যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের নৌকার মাঝির আগমণ ঘটেছে চৌগাছাতে

আব্দুল আলীম, চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ এডভোকেট মনিরুল ইসলাম নৌকা প্রতীক পেতে ব্যর্থ হওয়ায় প্রতীকের দাবিদার অবসর প্রাপ্ত মেজর জেনারেল অধ্যাপক নাসির উদ্দিন নৌকা প্রতিক পেয়ে একাদশ  সংসদ নির্বাচনে যশোর-২ আসনে আওয়ামীলীগের পক্ষে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পান ।

মঙ্গলবার (২৭ নভেম্বর) এই আনন্দে উল্লাসিত চৌগাছা-ঝিকরগাছার আওয়ামীলীগ নেতৃবৃন্দের সাথে আনন্দ ভাগাভাগি করে নিতে ঢাকা থেকে চৌগাছা-ঝিকরগাছা আওয়ামীলীগ নেতৃস্থানীয় ব্যক্তির সাথে প্রথমে বিমানে যশোর বন্দরে নেমে সেখান থেকে একবারে চৌগাছার উদ্দেশ্যে রওনা হয়ে  চৌগাছার মূর্তির মোড়ে অবস্থান করেন । চৌগাছায় অবস্থান কালে আওয়ামী নেতাদের সাথে নিয়ে বঙ্গবন্ধু ভাস্কর্যে পুস্পস্তবক দেন ।
তারপর সেখান থেকে আনন্দ র‍্যালি নিয়ে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে অবস্থান করে জনতার উদ্দেশ্যে বক্তব্য দেন । এর আগে তিনি মনোনয়ন পাওয়ার পরপরই এক স্বাক্ষাতকারে বলেন চৌগাছা-ঝিকরগাছা বরাবরই আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত। দলের সবাইকে সাথে নিয়ে আসনটি মাননীয় নেত্রীকে উপহার দেব। আমি চাকুরি জীবনে বিশ্বের বহু দেশ ভ্রমন করেছি। প্রত্যক্ষ করেছি উন্নত বিশ্বের সভ্যতা ও সংস্কৃতি। সংসদ সদস্য নির্বাচিত হলে চৌগাছা ও ঝিকরগাছাকে মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত একটি সংসদীয় আসন হিসেবে গড়তে চাই। এই দু’টি উপজেলার স্বাস্থ্য ব্যবস্থাকে আমূল পরিবর্তন করতে চাই। চৌগাছা ঝিকরগাছাকে উন্নত বিশ্বের আদলে গড়তে চাই। দলীয় সভানেত্রী আমার উপর আস্থা রাখায় তাকে ধন্যবাদ জানাই। একইসাথে নির্বাচনী এলাকার জনসাধারণকেও ধন্যবাদ জানাই, তারা আমাকে সমর্থন করেছেন এজন্য। দলের সবাইকে সাথে নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করে দলীয় সভানেত্রী শেখ হাসিনাকে উপহার দিতে চাই।
অধ্যাপক নাসির উদ্দিন নৌকা প্রতিকে মনোনয়ন প্রাপ্ত হবার সাথে সাথে জননেত্রী শেখ হাসিনার ইচ্ছা আকাঙ্খাকে শক্তিশালী করতে, একমাত্র আওয়ামীলীগ এর রাজনীতির ধারাবাহিকতা বজায় রাখতে, শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে, জননেত্রী শেখ হাসিনার দেওয়া প্রার্থীকে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে মনে প্রাণে মেনে নিয়ে নৌকা মার্কাকে বিজয়ী করতে বরাবরই সাথে রয়েছেন মনোনয়ন প্রার্থী চৌগাছা উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক একাধারে অনেক বার নির্বাচিত উপজেলা সদর ইউনিয়নের চেয়ারম্যান শেখ হাসিনার মনোনীত চৌগাছা উপজেলা আওয়ামীলীগের বর্তমান সভাপতি পরপর দুই বার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান শেখ হাসিনার আস্থাভাজন বীরমুক্তিযোদ্ধা জননেতা এস এম হাবিবুর রহমান ।
তার কথা প্রার্থীই নয় নৌকা প্রতিক আমার কাছে বড় । যে নৌকা পাবে আমি তারই সাথে থাকবো । শেখ হাসিনা নাসির উদ্দীন কে নৌকা প্রতীক বরাদ্দ দিয়েছে । আলহামদুলিল্লাহ আমি নেত্রীর সিদ্ধান্ত মেনে নিয়েছি । এখন আমি নৌকার পক্ষে । যারা নিজেকে আওয়ামীলীগ হিসেবে দাবি করবে তাদের সকলকেই নেত্রীর সিদ্ধান্ত মেনে নিয়ে নৌকার জন্য কাজ করতেই হবে । এছাড়া এ সময় চৌগাছা-ঝিকরগাছার নৌকার মাঝি অধ্যাপক নাসিরের হাতকে আরও শক্তিশালী করতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক বিদ্যুৎ জ্বালানী প্রতিমন্ত্রী অধ্যাপক রফিকুল ইসলামের ভাইপো মর্ত্তোজা ইসলাম বাবু, চৌগাছা উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এস এম সাইফুল ইসলাম বাবুল, চৌগাছা সদর ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম, ঝিকরগাছা উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম, সিংহঝুলী ইউনিয়নের চেয়ারম্যান ইব্রাহীম খলিল বাদল, আনিচুর দেওয়ান, জগদীশপুর ইউনিয়নের চেয়ারম্যান তবিবর রহমান, সুখপুকুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান তোতা মিয়া, আব্দুল মান্নান, চৌগাছা উপজেলার ৪ নং ধূলিয়ানী ইউনিয়নে সাবেক চেয়ারম্যান জলিল সরদারের সুযোগ্য সেজে পুত্র ধূলিয়ানী ইউনিয়ন পরিষদ নির্বাচনে পরপর দুইবার লড়ায়ের বর্তমানে অল্প কয়েক ভোটের ব্যবধানে পরাজিত চেয়ারম্যান প্রার্থী ফতেপুরের এস এম মোমিনুর রহমান, চৌগাছা পৌর কাউন্সিলর গোলাম মোস্তফা, কাউন্সিলর সিদ্দিকুর রহমান, ঝিকরগাছার মাগুরা ইউপি চেয়ারম্যান রাজ্জাক, বাঁকড়া ইউনিয়নে চেয়ারম্যান নেচার আলী, যুবলীগ নেতা সেলিম, আনিচ, সাবেক ছাত্রলীগ সভাপতি শরিফুল ইসলাম, সাহিন সরদার, আমিনুর রহমান, উপজেলা ছাত্রলীগ নেতা ইব্রাহীম, বাপ্পি, রাজ, গঙ্গানন্দপুুুুরের শাহদ জলল শিপলু, অধ্যাপক নাসির উদ্দীন নোমিনেশন তোলা থেকে শুরু করে এপর্যন্ত  একনিষ্ঠ ভাবে তার সাথে থাকা এহসানুুল হাবিব শিপলু, আসাদুল হাবিব জগলুু এবং লাভলু ও চৌগাছার বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ ।