রংপুর মেডিক্যালে পিপিইসহ চিকিৎসা সামগ্রী বিতরণ

জেলা প্রতিবেদকঃ ৩ করোনা ভাইরাস প্রতিরোধে সুরক্ষা ও পর্যবেক্ষণের জন্য রংপুর মেডিক্যাল কলেজে পিপিইসহ চিকিৎসা সামগ্রী বিতরণ করেছেন রংপুর কেমিক্যাল ও মেসার্স রংপুর লীফ টোবাকোর ব্যবস্থাপনা পরিচালক মনোয়ার হোসেন মনু।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রংপুর মেডিক্যাল কলেজের হলরুমে কলেজের অধ্যক্ষ ডা. প্রফেসর নুরুন্নবী লাইজুর কাছে আনুষ্ঠানিকভাবে এসব হস্তান্তর করা হয়েছে।
রংপুর ক্যামিক্যাল লি: ও মেসার্স রংপুর লীফ টোবাকোর ব্যবস্থাপনা পরিচালক মনোয়ার হোসেন মনুর পক্ষ থেকে ৪৫০ টি টেস্টিং কিট, ২ হাজারটি মাস্ক, ৪০০ টি চশমা, থার্মার মিটার ও ২০০ টি পিপিই প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. ফরিদুল ইসলাম চৌধুরী, রংপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল, রংপুর ক্যামিক্যাল লি: ও মেসার্স রংপুর লীফ টোবাকোর মহাব্যবস্থাপক মোহাম্মদ আব্দুল মালেক ও সমাজসেবক হাজী মমিনুল ইসলাম প্রমুখ। এছাড়াও রংপুর মেডিক্যাল কলেজের বিভিন্ন বিভাগের প্রধানগণ, রংপুর ক্যামিক্যাল লি: ও মেসার্স রংপুর লীফ টোবাকোর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে গত ৮ এপ্রিল নগরীর নিউ ইঞ্জিনিয়ার পাড়ায় অবস্থিত রংপুর ক্যামিক্যাল লি: ও মেসার্স রংপুর লীফ টোবাকোর ব্যবস্থাপনা পরিচালক মনোয়ার হোসেন মনুর পক্ষ থেকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ২০০ টি পিপিই ও চিকিৎসা সামগ্রী প্রদান করা হয়।