রমজানের পবিত্রতা রক্ষার আহ্বান সিসিক মেয়রের

জ্যেষ্ঠ প্রতিবেদকঃ রমজানের পবিত্রতা রক্ষায় নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী।

বিশ্বব্যাপী করোনা ভাইরাস উদ্ভূত পরিস্থিতিতে এবার রমজানে এশা ও তারাবির নামাজে সর্বোচ্চ ১২ জন মুসল্লির অংশ নেওয়ার নির্দেশনা দিয়েছে সরকার। সরকারি নির্দেশনা মেনে সবাইকে ধৈর্যশীল আচরণ ও ঘরে থেকেই ইবাদত-বন্দেগি করার আহ্বান জানান সিসিক মেয়র।

করোনা সংক্রমণ প্রতিরোধে শারীরিক দূরত্ব বজায় রেখে পরিবর্তিত পরিস্থিতিতে সর্বোচ্চ সর্তক ও সাবধনতা অবলম্বন করে রমজান পালনে সবার সহযোগিতাও কামনা করেন তিনি।

প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হয়ে লকডাউন চলাবস্থায় ঘরে থেকে করোনা পরিস্থিতি মোকাবিলায় সবাই অংশ নেবেন বলেও প্রত্যাশা করেন মেয়র আরিফুল হক চৌধুরী।