জেলা প্রতিবেদকঃ রাঙামাটি সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া সেই ব্যক্তির (৫৫) নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে, অর্থাৎ তার শরীরের কোনো করোনা ভাইরাসের উপস্থিতি নেই।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন রাঙামাটির সিভিল সার্জন ডা. বিপাশ খীসা।
তিনি জানান, গত ১২ এপ্রিল সকালে জ্বর-কাশি ও শ্বাসকষ্ট নিয়ে এক ব্যক্তি (৫৫) রাঙামাটি সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। কিন্তু তার রোগের লক্ষণ দেখে করোনা সন্দেহে তাকে হাসপাতালটির করোনা ইউনিটের আইসোলেশনে পাঠানো হয় এবং তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। তবে সেদিন দিনগত রাতেই আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। কিন্তু, মঙ্গলবার আসা তার নমুনা পরীক্ষার প্রতিবেদনে করোনা নেগেটিভ এসেছে।


