রাজধানীতে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে ট্রেনের ধাক্কায় ফারুক হোসেন (২৫) নামের এক ব্যক্তি মারা গেছেন।

তিনি বেসরকারি একটি কোম্পানির নিরাপত্তা কর্মী ছিলেন। শনিবার কুড়িল বিশ্বরোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কমলাপুর জিআরপি থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াসিন ফারুক বলেন, ‘ওই ব্যক্তি শনিবার সকাল ১০টার দিকে মোবাইলে কথা বলতে বলতে কুড়িল বিশ্বরোডসংলগ্ন এলাকার রেললাইন পার হচ্ছিলেন। এ সময় ঢাকামুখী দ্রুতগতির একতা এক্সপ্রেসে ধাক্কা লাগে। সঙ্গে সঙ্গে তিনি লুটিয়ে পড়েন। ঘটনাস্থলেই তিনি মারা যান।’

ইয়াসিন ফারুক আরো বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রয়েছে। পরিবারের লোকজন আসলেই লাশ হস্তান্তর করা হবে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।’