রাজধানীতে ফেনসিডিলসহ দুই মাদক বিক্রেতা আটক

আটক

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর পান্থপথ এলাকা থেকে ৪২৭ বোতল ফেনসিডিলসহ দুই মাদকবিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

রোববার (২৯ মার্চ) তাদের আটক করা হয়। আটকরা হলেন- বাচ্চু হাওলাদার (৪০) ও মাহাবুব আলম (৪২)।

র‌্যাব-২ এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুকী জানান, করোনা প্রাদুর্ভাবের সুযোগে মাদক চোরাকারবারী কয়েকটি চক্র সক্রিয় হয়ে উঠেছে।

সীমান্ত এলাকা থেকে ফেনসিডিলের চালান আসছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে পান্থপথে চেকপোস্ট বসিয়ে একটি পিকআপ ভ্যানে তল্লাশি করে গ্যাস সিলিন্ডারের ভেতর থেকে ৪৪৩ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।