রাজধানীর মাটিকাটা এলাকায় একটি ৫ তলা ভবনের পিলারে ফাটলের ঘটনায় নিরাপত্তার স্বার্থে ও প্রাণহানি এড়াতে ক্ষতিগ্রস্থ ভবনের সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে।
বুধবার (৯ ডিসেম্বর) রাতে ভবনটির সামনে পুলিশ মোতায়েন করা হয়।
গত বুধবার (২ ডিসেম্বর) হঠাৎ বিকট শব্দে ভবনের সামনের অংশের একটি পিলারে ফাটল দেখা দিলে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।
পরে সিটি করপোরেশন ও রাজউকের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে দ্রুত ভবনের প্রায় ৬০ জন বাসিন্দাকে অন্যত্র সরিয়ে দেয়। এ সময় ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে ঢাকা উত্তর সিটি করপোরেশন।
পরীক্ষার পর ভবনটি ভেঙে ফেলার সিদ্ধান্ত হলেও ভবনের মালিক ও ভাড়াটিয়াদের জিনিসপত্র সরাতে না দেয়ায় সমস্যার মধ্য দিয়ে দিন কাটছে বলে জানান ভবন মালিকপক্ষ।


