জ্যেষ্ঠ প্রতিবেদকঃ সরকার চলতি মাসের ১০ তারিখ থেকে সীমিত আকারে শপিংমল খোলার অনুমতি দিলেও খুলছে না ঢাকার অন্যতম মার্কেট নিউমার্কেট, গাউছিয়া, চাঁদনি চকসহ গুরুত্বপূর্ণ ১১টি কেনাকাটার স্থান।
করোনা ভাইরাস পরিস্থিতিতে ঈদের আগে মার্কেট খোলা নিয়ে শনিবার (০৯ মে) গাউছিয়া মার্কেট সমিতির অফিসে এক সভা অনুষ্ঠিত হয়। এ এ সিদ্ধান্ত এসেছে বলে জানা গেছে।


