কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে স্বামী পরিত্যক্তা ৭০ বছরের অসহায় বৃদ্ধা ছালেহা বেগমকে খাদ্যসামগ্রী দিয়েছেন মানবিক পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম ইসলাম খান বিপিএম।
উপজেলার ঝাড়িঝাড় গ্রামে একটি ঝুপরি ঘরে বসবাস করেন ৭০ বছর বয়সের বৃদ্ধা ছালেহা বেগম ও তার মেয়ে।চলমান করোনা পরিস্থিতে অনাহারে-অর্ধাহারে দিন কাটছে মা মেয়ের।
এমন খবর মানবিক পুলিশ সুপার মহিবুল ইসলাম খান বিপিএম’র নজরে আসলে তিনি ওই বৃদ্ধা ও তার মেয়ের জন্য খাদ্যসামগ্রী পাঠিয়ে দেন।
খাদ্যসামগ্রী পেয়ে হাসি মুখে ওই বৃদ্ধা ও তার মেয়ে বলেন,হামরা না খায়া আছলং,হামার এসপি স্যার হামাক খাবার দিছে,আল্লাহ্ তার ভাল করবে।


