কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে শিক্ষক পুত্রকে হত্যার দায়ে ঘাতক পিতা আব্দুল হাই ওরফে ঝুনু (৬০)কে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গেছে, আলোচিত এই হত্যাকাল্ডের আসামী গ্রেফতারে পুলিশ সুপারের নির্দেশে রাজারহাট থানার অফিসার ইনচার্জ রাজু সরকারের নেতৃত্বে প্রায় ৩০ ঘন্টার অভিযান শেষে বৃহস্পতিবার ভোর রাতে গাজীপুরের জয়দেবপুর থানা এলাকা থেকে আসামীকে গ্রেফতার করে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে রাজারহাট থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ রাজু সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


