রাজৈরে প্রবাসীর বাড়িতে নগদ টাকাসহ ৮ ভরি স্বর্নালংকার চুরি

মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের রাজৈর উপজেলার সদর ইউনিয়নের ভেন্নাবাড়ি এক আমেরিকান প্রবাসীর বাড়িতে নগদ টাকা,স্বর্নালংকার, ডিএসএলআর ক্যামেরা ও শাড়িসহ দূধর্ষ চুরি হয়েছে।একটি চোরচক্র স্বর্নালংকারসহ দুই লক্ষ, ৭৫ হাজার টাকা,মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে ।

পরিবারের সদস্য সুঞ্জন বালা জানায়, উপজেলার সদর ইউনিয়নের ভেন্নাবাড়ি আমেরিকান প্রবাসি বিপ্লব মন্ডল এর বাড়িতে কেউ না থাকায় এই সুযোগে রবিবার গভীর রাতে বাড়ির কাজ করার জন্য একটি বাশের শিড়ি ছিল। ঐ শিড়ি দিয়ে ছাদ দিয়ে পানির ট্যাংকি উপর দিয়ে ছাদের শিরি বেয়ে দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে চোরচক্র। চোরচক্র ঘরের প্রতিটি কক্ষ তছনছ করে তিনটা আলমারী ভেঙ্গে প্রায় ৮ ভরি স্বর্নালংকার,৮ টি শাড়ি, ২ লক্ষ ৭৫ হাজার নগদ টাকা,দুটি ডিএসএলআর ক্যামেরাসহ,মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায়।

সকালে পরিবারের সদস্যরা ঘরে প্রবেশ করে দেখে জিনিসপত্র এলোমেলো দেখে চুরির ঘটনা নিশ্চিত হয়ে মুঠোফোনে প্রবাসিকে জানায়। পরিবারের সদস্যদের নিয়ে বিপ্লব মন্ডল আমেরিকাতে থাকেন. থানায় এখনো অভিযোগ দায়ের করা হয়নি।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জিয়াউল মের্শদ বলেন, ঘটনাটি সুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল,লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যাবস্থা নেয়া হবে ।