রাণীরবন্দর মাংসের বাজারে সাত মাংস বিক্রেতাকে অর্থদন্ড

মোহাম্মাদ মানিক হোসেন চিরিরবন্দর(দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর চিরিরবন্দর উপজেলার রাণীরবন্দর বাজারে নির্ধারিত মূল্য তালিকা না থাকায় ও অসুস্থ গরু জবাইয়ের অভিযোগে সাত মাংস বি‌ক্রেতাকে ৩৩ হাজার টাকা অর্থদÐ করে‌ছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৯ মে) সকালে ভ্রাম্যমাণ আদাল‌তের নির্বাহী ম্যা‌জি‌স্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. মেজবাউল করিম এ রায় দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভেটেরিনারি সার্জন মোছা.মৌসুমি আক্তার।

দÐপ্রাপ্ত গরু মাংস বি‌ক্রেতা সামসুল হক, কাল্টু, আব্দুল ছাত্তার, আকবর আলী, শামসু্িদ্দন, রিয়াজুল ইসলামসহ প্রত্যেকে ৫ হাজার টাকা ও ছাগল মাংস বি‌ক্রেতা নুর ইসলামকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদাল‌তের নির্বাহী ম্যা‌জি‌স্ট্রেট ও চিরিরবন্দর উপ‌জেলার সহকারী ক‌মিশনার (ভূ‌মি) মো.মেজবাউল করিম জানান, অভিযানের প্রথমদিন ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয়েছে। পুরো রমজান মাস জুড়েই এ অভিযান চলবে। কোথাও কোনো অনিয়ম পেলে ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিক জেল জরিমানাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন।