রাণীশংকৈলে গণহত্যা ও স্বাধীনতা দিবস পালনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মোঃ সোহেল রানা রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ স্বাধীনতা ও ’জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা করেছে উপজেলা প্রশাসন। আজ সোমবার (২১ মার্চ) সকালে রাণীশংকৈল উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, উপজেলা আ’লীগের সভাপতি ভারপ্রাপ্ত অধ্যক্ষ সইদুল হক, সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা, ওসি (তদন্ত) আঃ লতিফ শেখ, মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, ইউপি চেয়ারম্যান আবুল হোসেন, জমিরুল ইসলাম, আবুল কাশেম ও সফিকুল ইসলাম বকুল, মহিলা আ’লীগের সম্পাদিকা ফরিদা ইয়াসমিন, শিক্ষা অফিসার রাহিম উদ্দীন, সমাজসেবা অফিসার আঃ রহিম, উপ-খাদ্য পরিদর্শক নবাব আলী, যুব উন্নয়ন অফিসার নজরুল ইসলাম, প্রধান শিক্ষক রুহুল আমিন, সহকারী শিক্ষক কামরুজ্জামান মৌলভি, পল্লী বিদ্যুৎ সমিতির ম্যানেজার নাজমুল ইসলাম, মৎস্য অফিসার, ইসলামিক ফাউন্ডেশনের আমিরুল ইসলাম, রাণীশংকৈল প্রেসক্লাবের (পুরাতন) আহ্বায়ক কুশমত আলী, সাবেক সভাপতি, অবসরপ্রাপ্ত অধ্যাপক আনোয়ারুল ইসলাম।
এছাড়াও প্রানিসম্পদ, পরিসংখ্যান, মহিলা বিষয়ক অফিসার এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ  উপস্থিত ছিলেন। সভায় গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়।