রাণীশংকৈলে নির্বাচনী সহিংসতার ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন তদন্ত কমিটি

মোঃ জয়নাল আবেদীন ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতার ঘটনা তদন্তে আজ সোমবার (১আগস্ট) সকালে বাচর ইউনিয়ন পরিষদ নির্বাচনের ৩নং ওয়ার্ডের ভোট কেন্দ্র ভাংবাড়ী ভিএফ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন, ঠাকুরগাঁও জেলা প্রশাসনের গঠিত কমিটির প্রধান অতিরিক্ত মেজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মণ, জেলা পুলিশ সুপারের সহকারী পুলিশ সুপার (পীরগঞ্জ সার্কেল) আহসান হাবীব, জেলা নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন ভোট কেন্দ্রে সহিংসতার ঘটনার সময় আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা সহকারী পুলিশ সুপার ( রাণীশংকৈল সার্কেল)  তোফাজ্জল হোসেন, রাণীশংকৈল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা,রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ এসএম জাহিদ ইকবাল, ঠাকুরগাঁও ডিএসপি ওসি -২ ইসমাইল হোসেন সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এদিকে প্রিজাইডিং অফিসার খতিবর রহমান সহ পুলিশের ৩টি পৃথক মামলায় গ্রেফতার আতঙ্কে ঘর ছাড়া এলাকাবাসী। স্হানীয়রা বলেন- তিনটি মামলা হয়েছে এতে ৮০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।এর আতঙ্কে রাতের বেলায় মোটরসাইকেল কিংবা অটো বা কোন প্রকার গাড়ির শব্দ শুনলেই মনে হচ্ছে এই বুঝি পুলিশ আসছে। এদিকে ঘটনার দিন থেকে এলাকার পুরুষরা তো বাড়িতেই থাকেন না।

এমনও আতঙ্কের মুখে রয়েছে এলাকার পুরুষ লোকজন এই মসজিদে আযান পর্যন্ত দেন না এমনকি নামাজও পড়েন না কেউ। তদন্ত শেষে দুপুরে রাণীশংকৈল ইউএনওর কার্যালয়ে গুলিতে নিহত শিশুর বাবা বাদশা ও মা মিনারাকে ডেকে নিয়ে প্রায় ৩০ মিনিট কথা বলেন, তদন্ত কমিটির সদস্যবৃন্দ। এসময় সেখানে কোন সংবাদকর্মীকে সেখানে থাকতে দেয়া হয়নি। তদন্ত কমিটির প্রধান ঠাকুরগাঁও জেলা প্রশাসনের অতিরিক্ত ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মণ সাংবাদিকদের বলেন- ঘটনাস্থল পরিদর্শন করা হলো প্রয়োজনে আরো তদন্ত করা হবে। ৭দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসনের বরাবরের জমা দেওয়া হবে বলে জানান তিনি।