মোঃ সোহেল রানা রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মাদকদ্রব্য ৪৭৫টি ইয়াবা ট্যাবলেট সহ ১জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গতকাল শনিবার (১৯ মার্চ) রাতে রাণীশংকৈল উপজেলার নেকমরদ পুরাতন গরুহাটিতে ৪৭৫পিস ইয়াবাসহ আমির হোসেন নামে এক ব্যক্তিকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়।
আটক আমির হোসেন (৩৬)উপজেলার নেকমরদ পুরাতন গরুহাটি গ্রামের মৃত আব্দুল সাত্তারের ছেলে।
রাণীশংকৈল থানা পরিদর্শক (ওসি) এস এম জাহিদ ইকবাল এর নেতৃত্বে এস আই এরশাদ আলী, এ এস আই নুরে আলম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে আমিরকে তার নিজ বাড়িতে আটক করেন। এসময় তার কাছ থেকে ৪৭৫পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
আটক আমিরের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
রাণীশংকৈল থানার পরিদর্শক (ওসি)এস এম জাহিদ ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ৪৭৫টি ইয়াবা ট্যাবলেট সহ একজনকে গ্রেফতার করা হয়েছে। এবং আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


