রাণীশংকৈলে শহীদ স্মরণের স্মৃতিসৌধের এঙ্গেল চুরির ঘটনায় ১ জন গ্রেফতার

মোঃ সোহেল  রানা রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মহান স্বাধীনতার বীর শহীদদের স্মরণে খুনিয়াদীঘি স্মৃতিসৌধের বাউন্ডারির লোহার অ্যাংগেলগুলো চুরি হয়েছে। জানা যায়, গত ২২ হতে ২৪ তারিখের মধ্যে যে কোনো সময় অজ্ঞাতনামা কে বা কারা ১৯৭১ সালের বীর শহীদদের স্মরণে খুনিয়াদীঘি স্মৃতিসৌধের চারপাশের বাউন্ডারীর প্রায় ১৫ মণ লোহার অ্যাংগেল (যার মূল্য প্রায় ১ ল‍াখ ২০ হাজার টাকা) চোররা চুরি করে নিয়ে যায়।
এ ঘটনায় বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান বাদী হয়ে রাণীশংকৈল থানায় একটি মামলা করেন যার মামলা নং( ১,)  তারিখ ৩/৩/২০২২ ইং, ধারা ৩৭৯ পেনাল কোড। মামলায় বীরমুক্তিযোদ্ধা হামিদুর রহমান, আঃ মালেক, আবু সুফিয়ান ‍এবং সিরাজুল ইসলামকে স্বাক্ষী করা হয়।
মামলার পরিপ্রেক্ষিতে ওসি (তদন্ত) আব্দুল লতিফ শেখের নেতৃত্বে থানা পুলিশ গত ৫ই মার্চ আঃ রশিদ (২১) নামে ‍একজনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেন এবং মিলন, শুকুর, ফেরদৌস, দুখুসহ ৪ জনকে শিশু আইনে সমাজসেবা অফিসের মাধ্যমে ডাইভারশনে রাখা হয়েছে।