রামপালের মোংলা-ঘষিয়াখালী চ্যানেল বর্তমান নাব্যতা ধরে রাখতে দ্বিমূখী নৌযান চলাচল জরুরী

এম এম সি মেহেদি হাসানঃ  মোংলা-ঘষিয়াখালী চ্যানেলে বর্তমানে পানিপ্রবাহ বৃদ্ধি পেয়েছে। সাথে সাথে চলাচল করছে ছোট বড় ও মাঝারী আকারের ল ও জাহাজ। নৌযান চলাচল ব্যাবস্থা অব্যাহত থাকলে ¯্রােতের প্রবাহ বৃদ্ধি পাবে এবং পলি জমার হার কমে চ্যানেলটি স্থায়ী সচলকরনে গুরুত্বপূর্ন ভ’মিকা রাখবে এমনটাই ধারনা সংশ্লিষ্টদের।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মোংলা-ঘষিয়াখালী নৌ-চ্যালেনটি ২০১১ সালে পলি জমে মৃতপ্রায় হয়ে যায়। এরপর থেকে সেটি দীর্ঘসময় সম্পুর্ন ভাবে বন্ধ ছিলো। নদীর শুকিয়ে যাওয়ায় ভাটার সময় নদীর উপর দিয়ে হেটেই পার হওয়া যেত। পরবর্তীতে আওয়ামীলীগ সরকার ২০১৪ সালের ১ জুলাই ৫টি ড্রেজারের মাধ্যমে ক্যাপিটাল ড্রেজিং শুরু করে । বিআইডবিøউটিএ ও স্থানীয় প্রশাসন নিরলসভাবে খনন করে চ্যালেনটি ২০১৫ সালের ৬ মে নৌ চলাচল উপযোগী করে উন্মুক্ত করে দেয়। এরপর চ্যানেলটি প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে গত ২৫/১০/২০১৬ তারিখ উদ্বোধন করেন। তখন থেকেই দিনের বেলায় একমূখীভাবে নৌ-যান চলাচল করে আসছে।

বিআইডাবিøউটিএ’র ড্রেজিং বিভাগ সংরক্ষন ড্রেজিং এর পাশাপাশি প্রশস্থকরনের কার্যক্রম অব্যহত রেখেছে । ইতোমধ্যে এই চ্যানেলটির গভীরতা ও প্রশস্থতা বৃদ্ধি পেয়ে দ্বিমূখী নৌ-যান চলাচলের উপযোগী হয়ে উঠেছে। বর্তমানে এ রুটে ৪ মিটারের বেশী ড্রাফটের জাহাজ চলাচল করছে। বর্তমানে এখানে দ্বিমুখী নৌযান চলাচল সম্ভব বলে বিশেষজ্ঞ ও স্থানীয়রা অভিমত ব্যক্ত করেছেন। এখন এ চ্যানেলে দ্বিমুখী নৌযান চলচল করলে ¯্রােতের প্রবাহ বৃদ্ধি পাবে এবং পলি পড়ার হার কমবে ফলে চ্যালেনটি স্থায়ী সচল করনে তা ইতিবাচক ভুমিকা রাখবে । দিবা-রাত্র ও দ্বিমূখী নৌ-যান চলাচল ব্যবস্থা চালুর জন্য কার্যকরী নৌ-ট্রাফিক সিস্টেম চালু করে নৌ-যানের সংখ্যা বৃদ্ধি করলে সরকারের রাজস্ব আয় কয়েকগুন বৃদ্ধি পেতে পারে বলছেন সংশ্লিষ্টরা।

এ ব্যাপারে মংলা- ঘষিয়াখালী চ্যানেলের ইজারাদার শফিকুর রহমান পলাশের সাথে কথা বললে তিনি বলেন, প্রায় ১ কোটি ৭০ লক্ষ টাকা ব্যয়ে চলতি অর্থ বছরে ইজারা গ্রহন করা হয়। সপ্তাহে দুই দিন রকেট সার্ভিস চলাচলের কারনে অন্যান্য নৌ-যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে এবং শুধুমাত্র দিনের বেলায় একমূখী নৌ-যান চলাচল করায় তিনি বিপুল পরিমান লোকসানের শিকার হচ্ছেন ।

এ বিষয়ে সিইজিআইএস এর নদী মর্পোলজি বিভাগের কনসালট্যান্ট কামাল হুসাইন জানান, বর্তমানে এই চ্যানেলের মংলা থেকে জয়খা অংশে সিল্টেশনের হার অনেক বেশী। মাটি ফেলানোর জায়গার অভাবে খনন কার্যক্রম ব্যহত হচ্ছে। খননকৃত মাটি দ্রæত অপসারন করা না হলে মারাত্বক ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে।খননকৃত মাটি অপসারনের পাশাপাশি পানি উন্নয়ন বোর্ডেরআওতাধীন ৮৩ টি নদী-খাল দ্রæত করে ¯্রােতের প্রবাহ বৃদ্ধি করতে হবে। তবে দিবা-রাত্র ও দ্বিমূখী নৌ-যান চলাচলের বিষয়ে বলেন, পরীক্ষা মূলকভাবে এ ব্যবস্থা চালু করা যেতে পারে। বিআইডাবিøউটিএ’র তত্বাবধায়ক প্রকৌশলী (ড্রেজিং) মোঃ সাইদুর রহমান জনান, মংলা-ঘষিয়াখালী চ্যানেলে জোয়ারের সময়ে ২৫ থেকে ৩০ ফুট এবং ভাটার সময়ে ১৮ থেকে ২২ ফুট গভীরতা বিদ্যমান এবং গড়ে ১ শত মিটার প্রশস্ততা রয়েছে। এ অবস্থায় দিবা-নৈশ ও দ্বিমূখী নৌ-যান সতর্কতার সাথে চলাচল সম্ভব বলে মত প্রকাশ করে বলেন, এ ক্ষেত্রে নৌ- ট্রাফিক সিগন্যাল বিশেষ করে ড্রেজার মেশিনের পাশ দিয়ে সতর্কতার সাথে চলাচল করতে হবে।