রামপালে জেলা বিএনপি নেতা ড. ফরিদুল ইসলামের মতবিনিময়

সংবাদদাতা এম এম সি মেহেদী ঃ রামপাল (বাগেরহাট) ॥ জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম শুক্রবার ৮ টায় উপজেলার বাঁশতলি ইউনিয়ন এবং বাইনতলা ইউনিয়নের বিভিন্ন স্থানে নেতা কর্মীদের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এরপর রামপাল ও মংলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীদের সাথে তার বাসভবনে সাংগাঠনিক বিষয় আলোচনা করেন। এর পূর্বে বৃহস্পতিবার দিনভর মূলদল, যুবদল ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মীদের নিয়ে বৈঠক করেন। বৈঠকে তিনি গনতন্ত্রকে বেগবান ও শক্তিশালি এবং দলের সাংগাঠনিক অবস্থান জোরদার করে নেতাকর্মীদের আগামী সংসদ নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করার আহবান জানান। মতবিনিময়কালে তিনি রামপাল-মংলার মানুষের সুখে দুঃখে পাশে থেকে তাদের আশা আকাঙ্খা পুরণের জন্য আমৃত্যু কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। সেই সাথে রামপাল-মংলার মানুষের সহযোগীতা কামনা করেন।