নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নে আতংকে অন্তত ৩০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত রামপুর ইউনিয়নের বামনী উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের দুলাল জানান, ১১টার দিকে ৮ম শ্রেণির ছাত্রী তাসফিয়া ফেরদৌস পেটে ব্যাথা অনুভবের পর অসুস্থ হয়ে পড়ে। এরপর দুপুর ২টা পর্যন্ত সপ্তম ও অষ্টম শ্রেণির প্রায় ৩০ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে।
তিনি জানান, অসুস্থ শিক্ষার্থীদের বামনী উপ-স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের পরিবারের লোকজনের সহযোগিতায় হাসপাতালে পাঠানো হয়েছে।
৮ম শ্রেণীর ছাত্রী সালমা (১৪), সানজিদা (১৪), নুসরাত জাহান (১৪), সামিয়া ইসলাম (১৪) ও ইয়ামিন আক্তার (১৪) কে কোম্পানিগঞ্জ স্বাস্থ্য কমপ্লক্সে ভর্তি করা হয়েছে ।
কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ সামিয়া কামাল জানান, ৮ম শ্রেণীর ছাত্রী তাফফিয়া ফেরদৌস পেট ব্যাথার কারণে অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে দেখে অন্যান্য ছাত্রী অসুস্থ হয়ে পড়েছ। এতে আতংক হওয়ার মতো কিছু হয়নি। তাসফিয়া ফেরদৌসকে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


