নালিতাবাড়ী প্রতিনিধিঃ মায়ানমারের রুহিঙ্গাদের জন্য শেরপুরের নালিতাবাড়ী উপজেলা চাউল মিল মালিকগনের পক্ষ হতে আজ বুধবার দুপুরে নগদ ২৫ হাজার টাকার অনুদান উপজেলা নির্বাহী অফিসারের নিকট হস্তান্তর করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার তরফদার সোহেল রহমান, সহকারী কমিশনার ভূমি জাহিদ হাসান, উপজেলা আওয়ামীলীগের সম্পাদক ফজলুর রহমান, সহ সম্পাদক ওয়াজকরুনী, উপজেলা চাউল মিল মালিক সমিতির আহবায়ক মোঃ আব্দুস ছামাদ, সদস্য মোঃ আঃ রাজ্জাক, মাহফুজুর রহমান বিপ্লব, সোহাগ, মোকলেছ, হাছেন প্রমুখ।
ছবিতেঃ নালিতাবাড়ী উপজেলা চাউল মিল মালিকগনের পক্ষ হতে নগদ ২৫ হাজার টাকা অনুদান হিসাবে উপজেলা নির্বাহী অফিসারের নিকট হস্তান্তর করার সময় উপস্থিত নেতৃবৃন্দ।


