রূপগঞ্জে বাস ও লেগুনার সংঘর্ষে নিহত ১০ জন আহত

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার খাদুন এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে যাওয়া রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রিপন মিয়া জানান, মঙ্গলবার বেলা ১১টায় রূপগঞ্জ উপজেলার খাদুন এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে সিলেট থেকে ছেড়ে আসা দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনাটি দুমড়ে-মুচড়ে গেলে লেগুনার চালক সোহেল মিয়া ও যাত্রী অজ্ঞাত ব্যক্তি ঘটনাস্থলেই মার যান। নিহত সোহেল চাঁদপুর জেলার রনাগল এলাকার হারুন মিয়ার ছেলে। দূর্ঘটনার শিকার যাত্রীবাহী বাসটিও পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে ১০ যাত্রী আহত হন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।