বিশেষ প্রতিবেদকঃ রাজধানীর রূপনগর এলাকায় চলন্তিকা ব্লক বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুস্থ অসহায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা।
রোববার (১৫ মার্চ) বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক জাতীয় দলের সাবেক ফুটবলার আমিনুল হক ক্ষতিগ্রস্তদের মধ্যে আর্থিক অনুদান বিতরণ করেন।
এ সময় ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ আবেগে আপ্লুত হয়ে পড়েন। তারা বলেন, ষড়যন্ত্র করে তাদের বাসস্থানে আগুন দেওয়া হয়েছে। তাদের নিঃস্ব করে দেওয়া হয়েছে।
আমিনুল হক বলেন, দলের চেয়ারম্যানের নির্দেশে বিএনপির প্রতিটি নেতাকর্মী আপনাদের পাশে আছে। আমরা আমাদের সাধ্যের সবটুকু নিয়ে ক্ষতিগ্রস্তদের পাশে থাকবো।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফখরুল ইসলাম রবিন, সাধারণ সম্পাদক গাজী রিয়াজ, মাহফুজ খান সুমন, গাজী সিরাজ, নাসির, মনসুর, নাজমুল, ফরহাদ প্রমুখ।


