রেলওয়ের ঐতিহ্য ফিরিয়ে আনা হবে হবেঃ ডিজি

মোঃমাহফুজ সৈয়দপুর থানাঃ রেলওয়ের মহাপরিচালক (ডিজি) ধীরেন্দ্রনাথ মজুমদার বলেছেন, রেলওয়ের ঐতিহ্য ফিরিয়ে আনা হবে হবে। খুব শিগগিরি সৈয়দপুর কারখানার ভিতরে আরও একটি নতুন ক্যারেজ শপ নির্মাণ কাজ শুরু হবে। এর জন্য ইতিমধ্যে স্থান নির্বাচন করা হয়ে গেছে। অনান্য আনুষাঙ্গিক কাজও শেষের পথে।

সকালে নীলফামারীর সৈয়দপুরে দেশের বৃহত্তম রেলওয়ে কারখানা পরিদর্শণে এসে উপস্থিত রেলওয়ের বিভিন্ন ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দের সাথে মত বিনিময়সভায় তিনি এসব কথা বলেন।

মহাপরিচালক আরও বলেন, করোনা মাহামারি সংকটকালীন সময়েও সৈয়দপুর রেলওয়ের কারখানা বগি মেরামতে যে সাফল্য দেখিয়েছে সত্যিই তা প্রশংসার দাবিদার। এ জন্য তিনি এখানকার শ্রমিক-কর্মকর্তাদের ধন্যবাদ জানান। তিনি আরও বলেন, আশা করা হচ্ছে রেলওয়েতে জনবল সংকট আর থাকবে না। কেননা শূন্য পদগুলোতে নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে।

এর আগে মহাপরিচালক নতুন কারখানার স্থানসহ রেলওয়ে কারখানাটি ঘুরে দেখেন। এ সময় তার সাথে ছিলেন কারখানার বিভাগীয় তত্বাধায়ক (ডিএস) সাদেকুর রহমান, কার্য ব্যবস্থাপক শেখ হাসানুজ্জামান, সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও রেলওয়ে শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মোখছেদুল মোমিন, রেলওয়ের ভুসম্পত্তি বিভাগের সহকারী নির্বাহী প্রকৌশলী (এইএন) আহসান উদ্দীন, উর্ধ্বতন সহকারী প্রকৌশলী (কার্য) শরিফুল ইসলাম সহ কারখানা ও ওপেন লাইন বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ। পরে ডিজি সবার সাথে মধ্যাহ্ন ভোজ সমাপ্ত করে পঞ্চগড়ের উদ্দেশ্যে সৈয়দপুর ত্যাগ করেন