রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ছাড়া একটা দেশের পরিপূর্ণ উন্নয়ন সম্ভব নয়ঃ রেলমন্ত্রী

আজিম উদ্দিন, চাঁপাইনবাবগঞ্জ ঃ রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ছাড়া একটা দেশ এগিয়ে যেতে পারেনা কেবলমাত্র সড়কের উপর নির্ভর করে একটা দেশের পরিপূর্ণ উন্নয়ন সম্ভব নয় এরই অংশ হিসেবে রেলওয়ের উন্নয়নের কাজে হাত দিয়েছে সরকার আজ শুক্রবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলষ্টেশন পরিদর্শনকালে এসব কথা বলেন রেল মন্ত্রী নুরুল ইসলাম সূজন 

সময় মন্ত্রী আরও বলেন, বাংলাদেশভারত উভয়দেশই রেল যোগাযোগের মাধ্যমে ব্যবসাবাণিজ্য করতে আগ্রহী তাই প্রত্যেক জেলাতে রেলকে পৌঁছে দেওয়ার লক্ষে কাজ করছে সরকার এক্ষেত্রে রেলের লোকবল সংকট দূরসহ অবকাঠামো উন্নয়নের দিকে জোর দিয়েছে সরকার অবহেলিত রেলখাতকে এগিয়ে নিতেই দেশের বিভিন্ন রেলষ্টেশনগুলোও পরিদর্শন করা হচ্ছে

এর আগে মন্ত্রী রাজশাহী থেকে বিশেষ ট্রেনযোগে রহনপুর রেলষ্টেশনে এসে পৌঁছালে জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানান মন্ত্রীকে সময় উপস্থিত ছিলেন, সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহম্মেদ শিমুল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ, সহসভাপতি মুহা. জিয়াউর রহমান, রহনপুর  পৌর মেয়র মতিউর রহমান খান প্রমুখ 

সময় মন্ত্রী আরও বলেন, স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে আগামী ২৭ মার্চ ঢাকা থেকে শিলিগুড়ি পর্যন্ত আরও একটি প্যাসেঞ্জার ট্রেনের উদ্বোধন করা হবে যা উদ্বোধন করবেন বাংলাদেশ ভারতের প্রধানমন্ত্রী