“রোহিঙ্গারা আসার কারণে আমাদের কাছে এটা চ্যালেঞ্জ” – স্বরাষ্ট্রমন্ত্রী

মাহফুজুর রহমান সোহাগ, নালিতাবাড়ী থেকে : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, রোহিঙ্গারা আসার কারণে আমাদের কাছে এটা চ্যালেঞ্জ এসে গেছে। আমরা মনে করি আমাদের দেশের মানুষ অত্যন্ত ভ্রাত্ববর্ষ্য। রোহিঙ্গাদের দু:খ দূর্দশা আমরা সহ্য করতে পারিনি, তাই তাদের আমাদের এখানে জায়গা দিয়েছি। টেকনাফ ও উখিয়ার মোট জনগণের চেয়ে তিন গুণ বেশি রোহিঙ্গা এখানে এসে জায়গা নিয়েছে। কাজেই নানা ধরণের চ্যালেঞ্জ আমরা মুখোমুখি হয়েছি। সেখানে পাহাড় ও বন ভূমি ধ্বংশ হচ্ছে। কিন্তু রোহিঙ্গরা শান্তিতে থাকতে পারে সে জন্য এদেশে শান্তি প্রিয় মানুষ, আইন শৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনী দিন রাত কাজ করছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা ১২ সদস্যের একটি দল রোহিঙ্গা ইস্যু নিয়ে মিয়ানমারে গিয়েছিলাম। সেখানে তাদের সাথে আমাদের একটি চুক্তি হয়েছে। সে চুক্তিতে ৩০ নভেম্বরের মধ্যে আমাদের একটি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ তৈরি করা হবে। সেই ওয়ার্কিং গ্র“পই রোহিঙ্গাদের ফেরত পাঠানোর বিষয়ে সকল সিদ্ধান্ত নিবে। এই জয়েন্ট ওয়ার্কিং গ্র“পে বাংলাদেশ ও মিয়ানমারের সম সংখ্যক সদস্য দ্বারা গঠিত হবে। এই ওয়ার্কিং গ্র“পই সিদ্ধান্ত নিবে কিভাবে রোহিঙ্গাদের ফেরত পাঠানো হবে। এছাড়া রোহিঙ্গাদের কিভাবে উন্নয়ন হবে এটা নিয়েও ওয়ার্কিং গ্র“প কাজ করবে। বৃহস্পতিবার দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় আড়াই আনী বাজারে নতুন পুলিশ ফাঁড়ির ভিত্তি ফলক উদ্বোধন অনুষ্ঠান সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এছাড়া স্থানীয় সাংসদ কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী উপজেলা পরিষদে সৌর বাতি বিরতণকালে বলেন, কোন জায়গায় শেখ হাসিনার চোখ এড়ায় নাই। আজকে কওমি মাদরাসাকে স্বীকৃতি কে দিয়েছেন ? দিয়েছেন আমাদের জন নেত্রী শেখ হাসিনা। ধর্মী শিক্ষা, আধুনিক শিক্ষা ও ডিজিটাল শিক্ষায় গুরুত্ব দিচ্ছেন তিনি।

তিনি আরো বলেন, শেখ হাসিনা যখন উখিয়াই রোহিঙ্গাদের দেখতে যাবেন। তখন তিনি চিন্তিত ছিলেন। কিন্তু বঙ্গবন্ধুর আরেক মেয়ে শেখ রেহেনা প্রধানমন্ত্রীকে বলেছিলেন, ১৬ কোটি লোক কে খাওয়াচ্ছো, না হয় আরো কয়েক লাখ লোক কে খাওয়াবে। আল­াহ যদি এই ১৬ কোটি লোকের আহার রাখে। এদের আহারও রাখবে। আমাদের প্রধান মন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদের দেখতে গিয়ে উখিয়াই বলেছিলেন, আমরা দেশবাসী খাবার ভাগ করে খাব।

আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এই কথাটা পৃথিবীতে কোন নেতা সাহস করে বলতে পারেন নি।

 

স্বরাষ্ট্রমন্ত্রী ও কৃষিমন্ত্রী দিনব্যাপি কর্মসূচির অংশ হিসেবে দুপুরে উপজেলায় ফায়ার সার্ভিস ভবন ও থানার নতুন ভবন উদ্ধোধন করেন। পরে উপজেলা পরিষদ প্রঙ্গণের মুক্ত মে সৌর বাতি বিতরণ করনে।এসময় স্থানীয় সাংসদ কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, শেরপুর-৩ (ঝিনাইগাতী ও শ্রীবরদী) আসনের সাংসদ ফজলুল হক চাঁন, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জি এম সালেহ উদ্দিন, ডিআইজি নিভাস চন্দ্র মাঝি, জেলা প্রশাসক মলি­ক আনোয়র হোসেনসহ স্থানীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
ছবিতেঃ স্বরাষ্ট্রমন্ত্রী ও কৃষিমন্ত্রী দিনব্যাপি কর্মসূচির অংশ হিসেবে দুপুরে উপজেলায় ফায়ার সার্ভিস ভবন ও থানার নতুন ভবন উদ্ধোধন করে।