আটক-২

রৌমারীতে বাড়ির সীমানাকে কেন্দ্র করে লাঠির আঘাতে এক ব্যক্তির মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারীতে বাড়ির সীমানাকে কেন্দ্র করে রফিকুল ইসলাম (৫৫) নামের এক ব্যক্তিকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।

জানা গেছে, বুধবার(১৩ মে) সন্ধায় উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের চর বড়াইকান্দি গ্রামের নবিবর রহমান ও রফিকুল ইসলামের সাথে দীর্ঘদিন থেকে জমির সীমানার বিরোধ চলে আসছিল।এরই সূত্র ধরে ওইদিন বাড়ির সীমানা নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষ মুকুল মিয়া লাঠি দিয়ে রফিকুলকে আঘাত করলে সে আহত হয়। পরে স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক আহতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কুড়িগ্রামে রেফার্ড করেন।নৌকা যোগে কুড়িগ্রাম নেয়ার সময় পথিমধ্যে মৃত্যু হয় রফিকুলের।

এব্যাপারে বৃহস্পতিবার(১৪ মে) দুপুরে থানার অফিসার ইনচার্জ(ওসি) আবু মোহাম্মদ দিলওয়ার হাসান ইনাম জানান,লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। ঘটনার সাথে জড়িত দুইজনকে গ্রেফতার করা হয়েছে।