র‌্যাবের অভিযানে শ্রীনগরে ইয়াবা কারবারী গ্রেফতার

সুমন হোসেন শাওন, ষ্টাফ রিপোর্টারঃ মুন্সীগঞ্জ শ্রীনগরে র‌্যাবের অভিযান ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারী গ্রেফতার। র‌্যাব-১১র প্রেস বিজ্ঞপ্তিতে জানান- গোপন সংবাদের ভিত্তিতে ২রা জুলাই রাত্র সোয়া ৯টায় উপজেলার মান্দ্রা সর্দার বাড়ি সাকিনস্থ বায়তুল করিম মসজিদের পূর্ব পার্শ্বে মরহুম নুরুনবী সর্দার এর বাড়ী যাওয়ার ইটসলিং রাস্তার উপর র‌্যাব-১১, সিপিসি-১, এর কমান্ডার পুলিশ সুপার মোঃ এনায়েত হোসেন মান্নান এর নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে বালাশুর গ্রামের মরহুম রনাই বেপারীর ছেলে মাদক কারবারী জীবন বেপারী (৪০)কে ৫১পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে। এ মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ জেলা-উপজেলার বিভিন্ন স্থানে মাদক ব্যবসা চালিয়ে আসছে। সে এলাকায় মাদক ব্যবসার সক্রিয় সদস্য বলে স্থানীয়দের নিকট হতে নিশ্চিত হন। উক্ত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে জেলার শ্রীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।