মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ মুন্সীগঞ্জ শ্রীনগরে র্যাব-১১ অভিযানে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। ৮,জুলাই রবিবার রাতে উপজেলার কফিল উদ্দিনের কাঠের ’স’ মিলের সামনে মুন্সীগঞ্জ সিপিসি-১১ কোম্পানী কমান্ডার এএসপি মোঃ মহিতুল ইসলামের নেতৃত্বে র্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বলরাম মন্ডল (৫০)কে গ্রেফতার করেন। এসময় তার কাছ থেকে ৩০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। র্যাব এক প্রেস রিলিজের মাধ্যমে সাংবাদিকদের জানান, উপজেলার উত্তর কাটাভোগ গ্রামের মৃত ননি মন্ডলের ছেলে মাদক ব্যবসায়ী বলরাম মন্ডলকে গ্রেফতার করেন। সে দীর্ঘ দিন যাবৎ এলাকায় মাদক বিক্রি করে আসছিল। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ৯ হাজার টাকা। তার বিরুদ্ধে শ্রীনগর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।


