র‌্যাব-১১র অভিযানে মুন্সীগঞ্জের মাদক ব্যবসায়ী ঢাকায় আটক

সুমন হোসেন শাওন, মুন্সীগঞ্জঃ র‌্যাব-১১ ঢাকার কদমতলীতে বিশেষ অভিযানে মুন্সীগঞ্জের মাদক ব্যবসায়ী শামীম(১৯)কে আটক। সোমবার, ১৬,জুলাই দুপুর সাড়ে ১২ টায় ঢাকার কদমতলী উপজেলার আলীবহর শ্যামপুর এলাকার রিফা কনভেশন স্টোর-২ এর সামনে র‌্যাব-১১, মুন্সীগঞ্জ সিপিসি-১ কোম্পানী কমান্ডার এএসপি মোঃ মহিতুল ইসলামের নেতৃত্বে র‌্যাব-১১ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শামীমকে আটক করেন। এ সময় তার কাছ থেকে ৪৮২ পিছ ইয়াবা ট্যাবলেট ও ১ টি মোবাইল ফোন উদ্ধার করেন। র‌্যাব-১১ প্রেস রিলিজের মাধ্যমে সাংবাদিকদের জানান, আটককৃত মাদক ব্যবসায়ী শামীম মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কুসুমপুর গ্রামের মিজান শেখের ছেলে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১লাখ ৪৪ হাজার ৬’শত টাকা। তার বিরুদ্ধে ডিএমপি কদমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।