র‍্যাবের অভিযানে প্রতারণার দায়ে আল-মদিনা জেনারেল হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা 

জাহাঙ্গীর আলম, জেলা প্রতিনিধি, মানিকগঞ্জঃ ভুয়া বিঞ্জাপনের মাধ্যমে রোগীদের সাথে  প্রতারণার দায়ে আল-মদিনা জেনারেল হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এর সহায়তায় এ অভিযানের নেতৃত্ব দেন RAB-4, CPC-3 মানিকগঞ্জ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আরিফ হোসেন।
৯-ই জানুয়ারি ২০২২-ইং, রোজ রবিবার রাত ০৮:৩০ মিঃ হতে ০৯:৩০ মিঃ পর্যন্ত মানিকগঞ্জ জেলার সদর থানার জয়রা  এলাকায় বিভিন্ন হাসপাতালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর অধীনে এ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে মিথ্যা বিজ্ঞাপনের মাধ্যমে রোগীদের সাথে প্রতারণার দায়ে আল-মদিনা জেনারেল হাসপাতাল এর পরিচালক মোঃ আরশেদ আলী(৩৩)কে   ৫০,০০০/- টাকা জরিমানা করে জরিমানা ও অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড দেয় ভ্রাম্যমান আদালত। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৪ ধারায় এ জরিমানার অর্থ নগদে আদায় হয়।
RAB-4, CPC-3 মানিকগঞ্জ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আরিফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে RAB-4, CPC-3 মানিকগঞ্জ এর অভিযানিক দল জানতে পারে যে, মানিকগঞ্জ সদর থানাধীন আল-মদিনা জেনারেল হাসপাতাল মিথ্যা বিজ্ঞাপন প্রচারের মাধ্যমে রোগী ও তাদের আত্মীয়-স্বজনদের প্রতারিত করছে। উক্ত সংবাদের ভিত্তিতে আভিধানিক দল আল-মদিনা জেনারেল হাসপাতালে ০৯/০১/২০২২ তারিখ রাত ০৮:৩০ ঘটিকা হতে রাত্র ০৯:৩০ ঘটিকা পর্যন্ত অভিযান পরিচালনা করে। অভিযানের এক পর্যায়ে মিথ্যা বিঞ্জাপন প্রচারের মাধ্যমে রোগী ও তাদের আত্নীয় স্বজনদের প্রতারণার বিষয়ে সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৪ ধারা মোতাবেক আল-মদিনা জেনারেল হাসপাতালের পরিচালককে ৫০ হাজার টাকা জরিমানা করে জরিমানার অর্থ আদায় করে।
তিনি আরও জানান, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র‌্যাব এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি অপহরণ, ধর্ষণ, খুন, চাঁদাবাজি, চুরি, ডাকাতি,ছিনতাই ও প্রতারক চক্রের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে র‌্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে।