র‍্যাবের অভিযানে মানিকগঞ্জের আলোচিত শিশু অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার 

জাহাঙ্গীর আলম, জেলা প্রতিনিধি, মানিকগঞ্জঃ মানিকগঞ্জে আলোচিত শিশু অপহরণ ও ধর্ষন মামলার প্রধান আসামি মোঃ ইমরান(২৫)কেও  সাভার জাতীয় স্মৃতিসৌধের সামনে থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৪, সিপিসি-৩ মানিকগঞ্জ। আসামি মোঃ ইমরান(২৫) মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের হাজিনগর গ্রামের মৃত গোলাম হোসেন এর ছেলে।
 সিপিসি-৩, র‌্যাব-৪ এর একটি চৌকস আভিযানিক দল কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মোঃ আরিফ হোসেন এর নেতৃত্বে ১৮/০১/২০২২-ইং রোজ মঙ্গলবার গভীর রাত হতে সকাল ০৮:৩০মিঃ পর্যন্ত ঢাকা জেলার সাভার ও আশুলিয়া থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আসামি মোঃ ইমরান(২৫)কেও গ্রেফতার করতে সক্ষম হয়। এই মামলার আরেক আসামি মোঃ সাইফুলকে গত ০৯/০১/২০২২-ইং রোজ রবিবার মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া এলাকা থেকে গ্রেফতার করে সদর থানায় স্থানান্তর করে।
র‍্যাব-৪ সিপিসি-৩ মানিকগঞ্জ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মোঃ আরিফ হোসেন জানান, গ্রেফতারকৃত আসামি অপহরণকারী চক্রের সদস্য। উক্ত আসামি অপহরণকারী চক্রের অন্য একজন সদস্য মোঃ সাইফুল এর সহায়তায় গত ইংরেজি ২৯/১২/২০২১ তারিখ বিকাল অনুমান ০৫:০০ ঘটিকার সময় ভিকটিম সাজেদা আক্তার(১২)কে তার বাবার সাথে মানিকগঞ্জ সদর থানাধীন কাটিগ্রাম বাজার থেকে বাড়িতে যাওয়ার পথে বাসুদেবপুর সাকিনস্থ সরিষা ক্ষেতের পাশে নির্জন স্থানে পৌঁছালে উক্ত স্থানে পূর্ব হতে ওৎ পেতে থাকা আসামি ইমরান ও সাইফুল ভিকটিমকে জোরপূর্বক অপহরণ করে মাইক্রোবাসে তুলে নিয়ে অজ্ঞাত স্থানে চলে যায়। পরবর্তীতে উক্ত আসামীদ্বয় ভিকটিমকে অজ্ঞাত স্থানে আটক রেখে তার ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করে।
ভিকটিম সাজেদা আক্তারের বাবা ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনী -২০০৩ এর ৭/৯(১)/৩০ ধারায় মানিকগঞ্জ সদর থানায় গত ০২/০১/২২-ইং তারিখে মামলা রুজু করে, মামলা নং-০১।
এর পর আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় ভিকটিমকে উদ্ধার করা সম্ভব হলেও আসামিদ্বয় কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। উক্ত ঘটনায় র‌্যাব এর গোয়েন্দা দল আসামিদের গ্রেপ্তার করার জন্য কয়েক দফা গ্রেপ্তার অভিযান পরিচালনা করে। কিন্তু আসামিদ্বয় অজ্ঞাত স্থানে পলাতক থাকায় তাদের অবস্থান সনাক্ত করা বেশ কঠিন হয়ে পড়ে। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে ইং ০৯/০১/২২ তারিখে আসামি সাইফুলকে সাটুরিয়া থানা এলাকা হতে র‌্যাব-৪ সিপিসি-৩ এর আভিযানিক দল গ্রেফতার করতে সক্ষম হয়।  গ্রেফতারকৃত সাইফুলের প্রদত্ত তথ্য মোতাবেক ০১ নং আসামি ইমরানকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। কিন্তু ধর্ষক ইমরান গ্রেফতার এড়ানোর জন্য বারবার তার স্থান পরিবর্তন করতে থাকে। অবশেষে র‍্যাবের গোয়েন্দা দল আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকা জেলার সাভার ও আশুলিয়া থানা এলাকায় ১৮/০১/২২ রোজ মঙ্গলবার গভীর রাত হতে সকাল ০৮:৩০ ঘটিকা পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করে সাভার জাতীয় স্মৃতিসৌধের সামনে থেকে আসামি মোঃ ইমরান(২৫)কেও  গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উক্ত আসামিকে মানিকগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র‌্যাব এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। অপহরণ ও ধর্ষণের মতো ঘৃণ্যতম অপরাধ নির্মূলের জন্য র‌্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে নারী ও শিশুদের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অদূর ভবিষ্যতে এরূপ অপরাধীদের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।