লক্ষ্মীপুরে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ট্রাকের সংঘর্ষে নারীসহ দুইজন নিহত

লক্ষ্মীপুর : শনিবার সকালে আলেকজান্ডার-সোনাপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- হাজেরা বেগম ও মিলন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। তারা দুইজন সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ছিলেন। রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিছুল হক সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেন।