লখপুরের ক্যাবল ব্যাবসায়ীর মাতার ইন্নেকাল

এম এম সি মেহেদী: বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশনের ভাইচ প্রেসিডেন্ট, বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশন খুলনা শাখার প্রেসিডেন্ট ডাঃ শেখ বাহারুল আলম এর বড় বোন এবং লখপুর ভিশন এর প্রোপাইটার মোঃ তৌহিদুল ইসলাম তুহিন এর মাতা নুরুন্নাহার লায়লা বেগম (৭০) ইন্তেকাল করেছেন। রবিবার ভোর রাতে লখপুরের নিজ বাড়িতে তিনি ষ্টোক রোগে আক্রান্ত হলে তাকে খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে নিয়ে গেলে ভোর ৪টায় তিনি হাসপাতালে ইন্তেকাল করেন। মূত্যুকালে তিনি ১পুত্র ও ৩কন্যা সহ অসংখ্যা আতœীয় স্বজন রেখে গেছেন। তাঁর নামাজের জানাযা সোমবার যোহরবাদ অনুষ্ঠিত হয়েছে। পরে পারিবারিক গোর স্থানে তাঁকে দাফন করা হয়।