এম এম সি মেহেদী হাসান ঃ বাগেরহাটের ফকিরহাট মডেল থানা পুলিশ কর্তৃক লখপুর এলাকা থেকে মঙ্গলবার রাতে একই মামলার ৩ আসামীকে গ্রেপ্তার করেছে। আটককৃতরা হলেন লখপুর গ্রামের বাবুল খান (৫০), আলাউদ্দিন (৪৩) ও কামাল উদ্দিন (৪৫)। ডিউটি অফিসার এএসআই মোঃ সাইফুল ইসলাম জানান, আটককৃতরা ননজিআর-১/১৭ নং মামলার ওয়ারেন্টভুক্ত আসামী।


